শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মেহজাবীন-রাজীবের হানিমুন: ইতালির লেইক কমোতে রোম্যান্টিক মুহূর্ত

বিনোদন ডেস্ক

প্রকাশ : ২৭ জুলাই ২০২৫, ২:৫৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মেহজাবীন-রাজীবের হানিমুন: ইতালির লেইক কমোতে রোম্যান্টিক মুহূর্ত
মেহজাবীন-রাজীবের হানিমুন: ইতালির লেইক কমোতে রোম্যান্টিক মুহূর্ত

চলতি বছরের ফেব্রুয়ারিতে ১৩ বছরের প্রেমকে পরিণয়ে রূপ দেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও পরিচালক আদনান আল রাজীব। বিয়ের পাঁচ মাস পার হলেও তাদের স্বামী-স্ত্রীর সম্পর্ক এখনো মধুর ও সুখে ভরা। দেশের বাইরে বিভিন্ন সফরে বহুবার দেখা গেছে তাঁদের, তবে এসব ছিলো কাজ কিংবা ভ্রমণ ভিত্তিক, হানিমুন নিয়ে অনেক ভক্তের মধ্যে ছিলো সন্দেহ।

অবশেষে মেহজাবীন নিজেই সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করলেন, ইতালি হল তাদের হানিমুনের গন্তব্য। শনিবার ফেসবুকে লেইক কমোর নীল জলরাশির পাশে তোলা রোম্যান্টিক মুহূর্তের ছবি শেয়ার করে তিনি লিখেছেন, “লেইক কমো বিশ্বের সবচেয়ে রোম্যান্টিক জায়গাগুলোর একটি, বিশেষ করে কাপলদের জন্য। এখানে কয়েকটি দিন কাটানো যেন এক স্বপ্ন। শান্ত, সুন্দর এবং ছোট ছোট মুহূর্তে ভরপুর, যা কখনো ভুলবো না।”

ছবিতে দেখা যায়, নীলচে পোশাকে মেহজাবীন লেইক কমোর পাড়ে একা দাঁড়িয়ে আছেন, আবার এক অন্য ছবিতে রাজীবের কাঁধে মাথা রেখেছেন প্রেমময় দৃশ্যে। এই পোস্টে ভক্তরা তাদের জন্য ভালোবাসা ও শুভকামনার বন্যা বইয়ে দিয়েছেন।

মেহজাবীন ছোট পর্দায় সফল ক্যারিয়ারের পর বড় পর্দাতেও নিজের অবস্থান মজবুত করছেন। ‘প্রিয় মালতী’সহ বেশ কয়েকটি সিনেমার জন্য পেয়েছেন শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার। এখন ব্যক্তিজীবনে সুখী সময় কাটানো এই তারকা দম্পতির হানিমুন নিয়ে ভক্তদের আগ্রহ আরও বেড়ে গেছে।

ভোরের আকাশ//হ.র

শেয়ার করুন: