শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

অভিনয় শিল্পী সংঘের নেতৃত্বে আজাদ-অপু

বিনোদন ডেস্ক

প্রকাশ : ২১ এপ্রিল ২০২৫, ৩:০২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
অভিনয় শিল্পী সংঘের নেতৃত্বে আজাদ-অপু
অভিনয় শিল্পী সংঘের নেতৃত্বে আজাদ-অপু

টেলিভিশন নাটকের অভিনয়শিল্পীদের সংগঠন ‘অভিনয়শিল্পী সংঘের’ সভাপতি নির্বাচিত হয়েছেন অভিনেতা আজাদ আবুল কালাম এবং সাধারণ সম্পাদক হয়েছেন অভিনেতা রাশেদ মামুন অপু।

শনিবার (১৯ এপ্রিল) রাজধানীর শিল্পকলা একাডেমিতে সংঘের ত্রিবার্ষিক নির্বাচনে ভোটগ্রহণ শেষে প্রধান নির্বাচন কমিশনার খায়রুল আলম সবুজ ফল ঘোষণা করেন।

এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৬৯৯ জন। এই নির্বাচনে ২১টি পদের মধ্যে ২টি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বাকি ১৯টি পদের জন্য ভোট গ্রহণ হয়েছে। নির্বাচনে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন আজিজুল হাকিম (৩৬০), ইকবাল বাবু (৩৩৬) ও শামস সুমন (২৯৯)। যুগ্ম-সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন সুজাত শিমুল (৩০৩) ও রাজিব সালেহীন (২১৩), সাংগঠনিক সম্পাদক হয়েছেন মাসুদ রানা মিঠু (২৭৬), অনুষ্ঠান সম্পাদক হয়েছেন এম এ সালাম সুমন (২৪৭), আইন ও কল্যাণ সম্পাদক হয়েছেন সূচনা সিকদার (৩৮৯), প্রচার ও প্রকাশনা সম্পাদক হয়েছেন মুকুল সিরাজ (৪১৮), তথ্য ও প্রযুক্তি সম্পাদক হয়েছেন আর এ রাহুল (২৫৭)। অর্থ সম্পাদক নুরে আলম নয়ন ও দপ্তর সম্পাদক তানভীর মাসুদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন।

কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন ইমরান হাসো (৪৫৮), জুলফিকার চঞ্চল (৪৪০), শিউলি শিলা (৪৩২), সৈয়দ শিপুল (৩৮৯), রেজাউল রাজু (৩৬১), তুহিন চৌধুরী (৩২৮)।

অভিনয়শিল্পী সংঘের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন খায়রুল আলম সবুজ। নির্বাচন কমিশনার হিসেবে তার সঙ্গে দায়িত্ব পালন করছেন নরেশ ভূঁইয়া ও  ফারুক আহমেদ।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: