শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গাজায় গণহত্যার বিরুদ্ধে একঝাঁক সংগীতশিল্পীর প্রতিবাদী গান

বিনোদন প্রতিবেদন

প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৫, ১:১৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গাজায় গণহত্যার বিরুদ্ধে একঝাঁক সংগীতশিল্পীর প্রতিবাদী গান
গাজায় গণহত্যার বিরুদ্ধে একঝাঁক সংগীতশিল্পীর প্রতিবাদী গান

গাজায় ইসরায়েলি গণহত্যা নিয়ে আরব বিশ^ নীরব থাকলেও প্রতিবাদ আর বিক্ষোভ থেমে নেই বিশ^ব্যাপী। এই গণহত্যা শুধু রাজনীতিকেই প্রচণ্ডভাবে ধাক্কা দেয়নি, মানুষের বিবেককেও নাড়া দিয়েছে। মার্কিন নির্বাচনের আগে ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলি হামলায় গাজায় ভবন ধসে পড়ার দৃশ্য দেখে ইসরায়েলের সমালোচনা করেছিলেন। কিন্তু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর তিনি চলছেন উল্টো পথে। গাজা তথা ফিলিস্তিনিদের হত্যার জন্য তিনি অস্ত্র দিয়ে সহযোগিতা করছেন ইসরায়েলকে।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই গণহত্যার ঘটনার জন্য শুধু বিশ্ব নয়, খোদ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জনগণও প্রতিবাদী হয়ে উঠেছেন। কিন্তু এই প্রতিবাদ আজ আর রাজপথের শ্লোগান হয়ে থাকছে না। স্থান পাচ্ছে সাহিত্য, চলচ্চিত্র এবং সঙ্গীতাঙ্গনেও। ফিলিস্তিনে চলমান গণহত্যার বিরুদ্ধে নতুন প্রতিবাদী গান তৈরি করেছেন বাংলাদেশের একঝাঁক সংগীতশিল্পী। ‘আকাশে উড়ছে মৃত লাশ’ শিরোনামের এই গানটি এক ব্যতিক্রমী সংগীতিক প্রতিবাদ বলে মনে করছেন অনেকে। নতুন এই গানের কথা লিখেছেন তুষার রহমান। গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন জাহিদ নিরব।

গানটির শিরোনাম অনুপ্রাণিত হয়েছে গাজা থেকে ছড়িয়ে পড়া একটি ভাইরাল ভিডিও থেকে, যেখানে বিস্ফোরণের পর আকাশে ছিটকে পড়া মৃতদেহের করুণ দৃশ্য ধারণ করা হয়েছিল। এই গানে কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল, দিলশাদ নাহার কনা, আতিয়া আনিশা, মহাবী, নিবির, তুষার এবং নাইম। গানের প্রতিটি লাইনে ফুটে উঠেছে একটাই প্রশ্ন -আর কতকাল ফিলিস্তিনিদের এই যন্ত্রণা সহ্য করতে হবে? গানটির সাউন্ড ডিজাইন করেছেন সুমন পারভেজ এবং এটি রেকর্ড করা হয়েছে সাউন্ড অব সাইলেন্স স্টুডিওতে। এটি একটি শান্ত কিন্তু গভীর আবেগময় প্রতিবাদী গান।

প্রযোজনা দলের ভাষ্যমতে, ফিলিস্তিনিদের কান্না আমাদের কানে পৌঁছানো উচিত। আমাদের দায়িত্ব তাদের কথা শোনা। যদি আমাদের ক্ষুদ্র কণ্ঠস্বরও তাদের বাঁচানোর চেষ্টায় সামান্যতম অবদান রাখতে পারে, তবেই আমাদের প্রতিবাদের অর্থ থাকে। গাজার জন্য প্রার্থনা করুন। ন্যায়বিচারের পাশে থাকুন। মানবতার পাশে থাকুন।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: