শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ব্যাটারি অটোরিকশা বন্ধের হুঁশিয়ারি দিলেন চমক

বিনোদন ডেস্ক

প্রকাশ : ২ সেপ্টেম্বর ২০২৫, ১:২৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ব্যাটারি অটোরিকশা বন্ধের হুঁশিয়ারি দিলেন চমক
ব্যাটারি অটোরিকশা বন্ধের হুঁশিয়ারি দিলেন চমক

রাজধানীর প্রধান সড়কে ব্যাটারিচালিত অটোরিকশার চলাচল নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ছোট পর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া তার একটি স্ট্যাটাস মুহূর্তেই ভাইরাল হয়ে তুমুল আলোচনা সৃষ্টি করেছে।

স্ট্যাটাসে তিনি লিখেছেন, “মেইন রোডে ব্যাটারিচালিত রিকশা চললে, সামনের বছর থেকে আমার গাড়ির ট্যাক্স দেব না।”

এই মন্তব্যকে কেন্দ্র করে ফেসবুক ও অন্যান্য সামাজিক প্ল্যাটফর্মে নেটিজেনরা দুইভাগে বিভক্ত হয়েছেন। কেউ তার বক্তব্যের সমর্থনে দাঁড়িয়েছেন, কেউ আবার কটাক্ষ করছেন।

সমর্থকরা মনে করেন, রাজধানীর ট্রাফিক জ্যামের একটি বড় কারণ হলো এই অটোরিকশার অনিয়ন্ত্রিত চলাচল। তারা বলেন, এগুলো শুধু জ্যাম বাড়ায় না, সাধারণ মানুষের জন্য দুর্ঘটনার ঝুঁকিও বাড়ায়।

অন্যদিকে, বিরোধীরা দাবি করছেন, মূল সড়কে অটোরিকশার চলাচল সরকারের পরিকল্পনার অভাবে। তাদের মতে, নিম্ন আয়ের মানুষের জীবিকার বিষয়টি বিবেচনা করে ব্যাটারিচালিত রিকশার জন্য বিকল্প পথ ও নিয়মনীতি তৈরি করা উচিত।

রুকাইয়া জাহান চমক এর আগেও সামাজিক ইস্যুতে নিজের মতামত প্রকাশ করে আলোচনায় আসেন। নারীদের অধিকার থেকে শুরু করে ব্যক্তিগত বিষয় পর্যন্ত তার খোলামেলা বক্তব্য মিডিয়ায় মনোযোগ আকর্ষণ করেছে। এবারও তার স্পষ্ট অবস্থান সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে।

ভোরের আকাশ//হ.র

বিনোদন

শেয়ার করুন: