শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বুলেটপ্রুফ কাচে ঢাকা হচ্ছে সালমানের বারান্দা, বাড়লো নিরাপত্তা

বিনোদন ডেস্ক

প্রকাশ : ২৪ জুলাই ২০২৫, ৪:০৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বুলেটপ্রুফ কাচে ঢাকা হচ্ছে সালমানের বারান্দা, বাড়লো নিরাপত্তা
বুলেটপ্রুফ কাচে ঢাকা হচ্ছে সালমানের বারান্দা, বাড়লো নিরাপত্তা

বলিউডের সুপারস্টার সালমান খান এক বছর ধরে গ্যাংস্টার লরেন্স বিশ্নোইয়ের হুমকিতে চাপে রয়েছেন। এমন পরিস্থিতিতে নিরাপত্তা জোরদার করেও নিজের মনের ভয় সামাল দিতে পারছেন না তিনি।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, এবার বান্দ্রার নিজের ফ্ল্যাটের বারান্দা নিরাপত্তার কারণে পুরোপুরি ঢেকে দিতে চলেছেন সালমান। যেখান থেকে আগে ভক্তদের দিকে হাত নাড়িয়ে অভিবাদন জানাতেন, এবার সেই খোলা বারান্দায় বসানো হবে বুলেটপ্রুফ কাচ।

এর আগে তার বাড়ির জানালায় বুলেটপ্রুফ কাচ লাগানো হয়েছিল, এখন সেই নিরাপত্তার স্তর বারান্দায়ও বাড়ানো হচ্ছে।

সূত্রের খবর, বিশ্নোই গ্যাংয়ের হুমকি, পাশাপাশি রাজনীতিক ও সালমানের ঘনিষ্ঠ বাবা সিদ্দিকির হত্যাকাণ্ডের কারণে মুম্বাই পুলিশ উদ্বিগ্ন। এজন্য এখন তার নিরাপত্তায় ৪০ সদস্যের বিশেষ টিম রয়েছে। গত বছর অভিনেতা একটি বুলেটপ্রুফ গাড়িও কিনেছেন।

সালমান নিজেই জানিয়েছেন, তাদের ফ্ল্যাটের উচ্চতা কম হওয়ায় অনেক সময় ভক্তরা বাইরে থাকা পাইপ ধরে বারান্দায় উঠে আসেন, এমনকি বারান্দায় অচেনা কেউ ঘুমিয়ে থাকতে দেখা গেছে। তাই নিরাপত্তার স্বার্থে বাধ্য হয়ে বারান্দায় বুলেটপ্রুফ কাচ লাগানো হচ্ছে।

নিরাপত্তাজনিত সতর্কতা নাকি হুমকির কারণে ভয় থেকে নেওয়া সিদ্ধান্ত— তা নিয়ে প্রশ্ন থাকলেও, আগের মতো খোলা বারান্দায় দাঁড়িয়ে ভক্তদের দেখা আর হবে না বলেই মনে করা হচ্ছে।

ভোরের আকাশ//হ.র

শেয়ার করুন: