‘ক্যাটরিনা আমার সব কাজ খুঁটিয়ে দেখে’: ভিকি কৌশল

বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল বরাবরই আলোচনার কেন্দ্রে থাকেন তাদের রোমান্টিক রসায়ন ও সম্পর্কের পরিপক্বতার কারণে। ভালোবাসার পাশাপাশি খুনসুটি, বোঝাপড়া আর পারস্পরিক সম্মানেই জমে উঠেছে তাদের দাম্পত্য জীবন।
সম্প্রতি অভিনয়জীবনের এক দশক পূর্ণ করেছেন ভিকি কৌশল। এই উপলক্ষে তিনি অতিথি হিসেবে উপস্থিত হন কারিনা কাপুর খানের জনপ্রিয় পডকাস্ট শো-তে। সেখানে ভিকির কাছে জানতে চাওয়া হয়, ক্যাটরিনা তার কাজ কেমনভাবে মূল্যায়ন করেন।
জবাবে ভিকি বলেন, ‘ক্যাটরিনা আমার সব কাজ খুব খুঁটিয়ে দেখে। দর্শকের দৃষ্টিভঙ্গি থেকে ফিডব্যাক দেয়। আমি নিজেও তার কাছ থেকে অভিনয়ের নানা দিক শেখার চেষ্টা করি।’
এ সময় কারিনা জানান, তিনি এবং তার স্বামী সাইফ আলি খান একে অপরের অভিনীত সিনেমা দেখে ফিডব্যাক দেন এবং কাজের ভুলত্রুটি নিয়ে আলোচনা করেন। এটি তাদের মধ্যে একটি রীতিতে পরিণত হয়েছে।
তবে ভিকি-ক্যাটরিনার ক্ষেত্রে চিত্রটা কিছুটা আলাদা। ভিকি জানান, তিনি নিয়মিত ক্যাটরিনার মতামত নিলেও, ক্যাটরিনা নাকি খুব একটা তার (ভিকির) কাজ নিয়ে বিশ্লেষণ করে কথা বলেন না।
ভিকি-ক্যাটরিনার এই সহজ-স্বচ্ছ সম্পর্ক ভক্তদের কাছে হয়ে উঠেছে বলিউডের অন্যতম ‘রিয়েল রিলেশনশিপ গোল’।
ভোরের আকাশ//হ.র