শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মুক্তির পর কেমন সাড়া পাচ্ছে আর্টসেলের নতুন গান

বিনোদন ডেস্ক

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জনপ্রিয় ব্যান্ড আর্টসেল সম্প্রতি নতুন গান প্রকাশ করেছে। ব্যান্ডটির অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে ‘বিদায় কিভাবে জানাই’ শিরোনামের গানটির লিরিক্যাল ভিডিও। গানটি মূলত ব্যান্ডের ‘চতুর্থাংশ ইপি’ অ্যালবামের শেষ সংযোজন।

গানটি সামনে আসার পর থেকেই সামাজিক মাধ্যম ও অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোতে ভক্তদের ইতিবাচক প্রতিক্রিয়া এবং আবেগঘন মন্তব্য দেখা গেছে। বিশেষ করে গানটি শুনে প্রিয়জনদের হারানো ও বিদায় জানানোর স্মৃতিচারণ করছেন শ্রোতাদের অনেকে।

গত শনিবার (২২ আগস্ট) আর্টসেলের অফিশিয়াল ইউটিউব চ্যানেল, স্পটিফাইসহ বিভিন্ন প্ল্যাটফর্মে গানটির লিরিক ভিডিও মুক্তি দেওয়া হয়। মুক্তির একদিন পেরোতেই বেশ সাড়া পেয়েছে গানটি। লিরিক্যাল এই ভিডিওতে এই সময়ের মধ্যে ১৭ হাজার বারের বেশি দেখা হয়েছে। জমা পড়েছে শ্রোতাদের শত শত মন্তব্য।

গানটির কথা যৌথভাবে লিখেছেন সাইফ আল নাজি (সেজান) ও শাহান কবন্ধ। সুর ও সংগীতায়োজন করেছে ব্যান্ড আর্টসেল নিজেই। গেয়েছেন ভোকালিস্ট লিংকন ডি কস্তা।

গানটি প্রকাশের পর ইউটিউবের কমেন্ট বক্সে সাধারণ শ্রোতাদের ব্যক্তিগত আবেগ ও স্মৃতির নানা অনুষঙ্গ ফুটে উঠেছে। সম্প্রতি পিতৃহারা এক শ্রোতা কমেন্টে লিখেছেন, ‘গত ১৮ আগস্ট বাবাকে হারানোর পর থেকে মনে প্রশ্ন জাগছিল কীভাবে তাকে বিদায় জানাব, গানটির মধ্য দিয়ে সেই কষ্টের প্রকাশ ঘটেছে।’ আরেক শ্রোতা মন্তব্য করেছেন, ‘আহা.... কি সুন্দর গানের কথা... বিদায় কিভাবে জানাই (প্রিয়তমা চলে গেছে)।’  আরেক শ্রোতা আবার লিখেছেন, ‘আর্টসেল আবার পুরোনো রূপে ফিরেছে, দারুণ।’

সাধারণ ভক্তদের পাশাপাশি গানটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী মিনার রহমানও। তিনি এক ফেসবুক পোস্টে চট্টগ্রামে শো শেষে ঢাকায় ফেরার পথে বিমানবন্দরে আর্টসেল সদস্যদের সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করেন। সেখানে আর্টসেলকে নিজের প্রিয় ব্যান্ড উল্লেখ করে গানটি সবাইকে শোনার আহ্বান জানান তিনি।

আরও পড়ুন

৩ ইনিংসে ২৭ বলে ০ : অস্ট্রেলিয়ায় লিটনের হ্যাটট্রিক ডাক

উল্লেখ্য, গানটিকে ব্যান্ডের দীর্ঘ মিউজিক্যাল যাত্রার একটি বিশেষ অধ্যায়ের সমাপ্তি হিসেবে দেখছে আর্টসেল। ব্যান্ডটির মতে, কিছু বিদায় কীভাবে জানাতে হয় তা জানা থাকে না; গানটি প্রকাশের মধ্য দিয়েই সেই না-বলা অভিজ্ঞতার কিছুটা ভাগ করে নেওয়া হয়েছে।

‘চতুর্থাংশ ইপি’  অ্যালবামটি আর্টসেলের অন্যতম শ্রোতাপ্রিয় অ্যালবাম। এই অ্যালবামের গানগুলোর মধ্যে রয়েছে ‘ও আকাশ’, ‘একটা নতুন গান’, ‘জানি ভুল করেছি’ এবং শেষ গান ‘বিদায় কীভাবে জানাই’।

ভোরের আকাশ/জেআ

জনপ্রিয় ব্যান্ডইউটিউব চ্যানেলআর্টসেল

শেয়ার করুন: