শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দীপিকার পুরোনো প্রেম নিয়ে মুখ খুললেন মডেল মুজম্মেল

বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ১১ জুন ২০২৫, ১২:০২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
দীপিকার পুরোনো প্রেম নিয়ে মুখ খুললেন মডেল মুজম্মেল
দীপিকার পুরোনো প্রেম নিয়ে মুখ খুললেন মডেল মুজম্মেল

রণবীর সিংয়ের সঙ্গে সংসার শুরুর আগেই বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের একাধিক প্রেমের গুঞ্জন শোনা গেছে। এবার প্রকাশ্যে এলো এক পুরোনো সম্পর্কের নতুন অধ্যায়। মডেল ও অভিনেতা মুজম্মেল ইব্রাহিম এক সাক্ষাৎকারে দাবি করেছেন, দীপিকার সঙ্গে একসময় তার গভীর প্রেমের সম্পর্ক ছিল।

সাক্ষাৎকারে মুজম্মেল জানান, দীপিকার বলিউডে ক্যারিয়ার শুরুর সময় তারা কাছাকাছি আসেন। দুজনের প্রথম দেখা হয় একটি ফ্যাশন শোতে।
"গ্ল্যাডর্যাগস নামের একটি শোতে আমাদের দেখা হয়। সেখান থেকেই বন্ধুত্ব, পরে প্রেম। দীপিকাই প্রথম প্রেমের প্রস্তাব দিয়েছিল,"—বলেন মুজম্মেল।

তিনি আরও বলেন, "তখন আমাদের জীবন খুব সাধারণ ছিল। বৃষ্টির দিনে অটোরিকশায় ঘোরা, গান শোনা—এসবেই ছিল আনন্দ। একবার দীপিকার প্রিয় গান বাজাতে আমি চালককে অনুরোধ করি, তিনি দেড় ঘণ্টা ধরে সেই গান বাজান। দীপিকা খুব খুশি হয়েছিল।"

দুই বছর স্থায়ী হয় তাদের সম্পর্ক। যদিও শেষ পর্যন্ত বিচ্ছেদ ঘটে, তাতে কোনও তিক্ততা ছিল না বলে জানান মুজম্মেল। "ব্রেকআপের পর কিছুদিন যোগাযোগ ছিল না, কিন্তু পরে আবার কথা বলেছি। তবে দীপিকার রণবীর সিংয়ের সঙ্গে বিয়ের পর সব ধরনের যোগাযোগ বন্ধ হয়ে যায়," বলেন তিনি।

দীপিকার বর্তমান অবস্থান নিয়ে গর্বও প্রকাশ করেছেন মুজম্মেল। "প্রাক্তন প্রেমিকা হিসেবে নয়, একজন সহকর্মী হিসেবে আমি দীপিকার সাফল্যে গর্বিত। ও এখন সুপারস্টার, আমি তার বড় ভক্ত। সবসময় ওর সুখ কামনা করি,"—উল্লেখ করেন এই মডেল।

ভোরের আকাশ।।হ.র

শেয়ার করুন: