ভাগ্নির ব্যাপারে কাকে হুঁশিয়ার করলেন সালমান খান

দিনরাত নিরাপত্তা বলয়ে ঘিরে থাকা সলমন খানের জীবনের অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। কারণ, হুমকি ফোন থেকে শুরু করে প্রাণহানির চেষ্টা, কিছুই বাদ যায়নি তাঁর জীবনে। বার বার নানা সমস্যার মুখেও পড়তে হয়েছে অভিনেতাকে। তবে নিজে বিপদে পড়লেও, পরিবারকে বাঁচাতে মরিয়া অভিনেতা। সোশ্যাল মিডিয়ায় তেমনই একটি ভিডিয়ো ভাইরাল। সম্প্রতি, ভাইজানকে তাঁর ভাগ্নিকে সঙ্গে নিয়ে একটি অনুষ্ঠানে দেখা গিয়েছে। পাপারাৎজ়িদের দেখে অভিনেতার প্রতিক্রিয়া নজর কেড়েছে সকলের।
ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, ভাগ্নিকে কোলে নিয়ে সালমান এক অনুষ্ঠানে যোগ দিতে এসেছেন। সেখানেই অভিনেতাকে ঘিরে ধরেন পাপারাজ্জিরা। ক্যামেরার ঝলকানি দেখে ভয় পেয়ে সালমানের গলা জড়িয়ে ধরে ছোট্ট ভাগ্নি।
এ সময় সুরক্ষার কথা মাথায় রেখে পাপারাজ্জিদের কাছে ভাগ্নিকে দূরে রাখার অনুরোধ জানান তিনি। এরপরই অনেকটা কড়া সুরেই তিনি বলেন, খবরদার, বাচ্চা আছে।
পরিবারের প্রতি সালমানের এমন দায়িত্ববোধ দেখে মুগ্ধ নেটিজেনরা। ভাগ্নিকে যেভাবে কোলে আগলে রেখেছেন তিনি, তা দেখে মামা হিসেবে তার মমতাকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন ভক্তরা।
তবে শুধু ভাগ্নি নয়, সম্প্রতি মুম্বাইয়ে বোন আলভিরা অগ্নিহোত্রীর বাড়িতে রাখি বন্ধন উৎসবে পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গেও দেখা যায় সালমানকে। এই উৎসবে উপস্থিত ছিলেন সালমানের বাবা সেলিম খান, ভাই আরবাজ খান ও তার স্ত্রী শুরা খান, পুত্র আরহান খান এবং বোন অর্পিতা খান শর্মাও।
ভোরের আকাশ/তা.কা