শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ওটিটি দুনিয়ায় মিমের নতুন যাত্রা

বিনোদন ডেস্ক

প্রকাশ : ৮ জুন ২০২৬, ১:১৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিমকে নিয়ে নির্মাতা কাজী আসাদ নতুন গল্প বুনতে চলেছেন। দেশীয় ওটিটি প্ল্যাটফর্ম চরকির পর্দায় এবার তাকে দেখা যাবে নতুনভাবে। ওটিটি জায়ান্ট চরকি নিয়ে আসছে নতুন অরিজিনাল ফিল্ম ‘লাইফলাইন’।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টের মাধ্যমে ছবিটির আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে ওটিটি প্ল্যাটফর্মটি। নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে নতুন ছবির একটি প্রমোশনাল পোস্টার শেয়ার করেছে চরকি।

পোস্টারটির ক্যাপশনে রহস্যের ইঙ্গিত দিয়ে লেখা হয়েছে, ‘লাইফের এই জার্নিতে সময় যখন এক বিশাল প্রতিপক্ষ। কাজী আসাদ পরিচালিত চরকি অরিজিনাল ফিল্ম 'লাইফলাইন' আসছে শিগগিরিই।’

পোস্টটি শেয়ার করার পর থেকেই চলচ্চিত্র অঙ্গন ও দর্শকদের মাঝে বেশ কৌতুহলের সৃষ্টি হয়েছে। বিশেষ করে বিদ্যা সিনহা মিমকে নতুন রূপে দেখার জন্য মুখিয়ে আছেন তার ভক্তরা। জীবনের জার্নি ও সময়ের এই জটিল সমীকরণ পর্দায় কীভাবে ফুটিয়ে তুলেছেন নির্মাতা কাজী আসাদ, তা দেখতে এখন অপেক্ষা কেবল মুক্তির।

আরও পড়ুন

সজনে পাতার উপকারিতা: স্বাস্থ্য ও ত্বকের যৌবন ধরে রাখার ‘সুপারফুড’

তবে বিদ্যা সিনহা মিম ছাড়া এই চলচ্চিত্রে আর কারা অভিনয় করেছেন এবং ছবিটির মূল গল্প ঠিক কী নিয়ে সে বিষয়ে এখনো বিস্তারিত প্রকাশ করেনি নির্মাতা কিংবা প্রযোজনা প্রতিষ্ঠান।

প্রসঙ্গত, এবারের ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সাইফ চন্দন পরিচালিত সিনেমা ‘মালিক’। এই সিনেমাটিতেও একটি অন্যতম কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম।

ভোরের আকাশ/জেআ

বিদ্যা সিনহা মিমঢালিউডঅভিনেত্রী মিমচরকি

শেয়ার করুন: