হানিয়ার নতুন গ্ল্যামার লুক নেটমাধ্যমে সৃষ্টি করেছে উত্তেজনা

পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির তার ক্যারিয়ারে একের পর এক সাফল্য যোগ করে চলেছেন। সম্প্রতি আইএমডিবি ২০২৫ সালের বিশ্বের সেরা সুন্দরী অভিনেত্রীর তালিকায় তৃতীয় স্থানে জায়গা করে নিয়ে পাকিস্তানের জন্য গর্ব বয়ে এনেছেন তিনি। এই সাফল্যের মধ্যেই হানিয়ার নতুন ছবি প্রকাশ নেটিজেনদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করেছে।
ইনস্টাগ্রামে তিনটি ছবি শেয়ার করেছেন হানিয়া, যেখানে তিনি গাঢ় মেরুন শেডের লং গাউন পরে গ্ল্যামারাস লুকে হাজির হয়েছেন। কাঁধে প্যাড-স্টাইল ডিজাইন এবং শরীরের সঙ্গে মানানসই ফিট কাট তার সাজে যোগ করেছে আভিজাত্য। হালকা কার্ল করা খোলা চুল, উজ্জ্বল মেকআপ এবং স্টাইলিশ পোজে ভক্তদের মন জয় করেছেন তিনি।
ছবিগুলো প্রকাশের পর মুহূর্তের মধ্যে সামাজিক মাধ্যমে ঝড় তোলে। পোস্টটিতে লাখেরও বেশি লাইক, কমেন্ট ও শেয়ার হয়েছে, যেখানে ভক্তরা তার প্রশংসা এবং ভালোবাসা প্রকাশ করেছেন।
হানিয়া সম্প্রতি বলিউডে পা রেখেছেন ‘সর্দারজি থ্রি’ সিনেমার মাধ্যমে। পাকিস্তানের টিভি নাটক ও চলচ্চিত্রে অভিনয় করে কোটি ভক্তের প্রিয় হয়ে উঠেছেন এই অভিনেত্রী। সামাজিক মাধ্যমে তাঁর অনুসারীর সংখ্যা বর্তমানে ১ কোটি ৮০ লাখেরও বেশি।
ভোরের আকাশ//হ.র