শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

হয়রানির উদ্দেশ্যেই মিথ্যা মামলা: পরাগ বিশ্বাস

বিনোদন ডেস্ক

প্রকাশ : ৮ সেপ্টেম্বর ২০২৬, ৬:৫৯ অপরাহ্ন

শেয়ার করুন:
পরাগ বিশ্বাস
পরাগ বিশ্বাস

সংগীত প্রযোজনা ও বিতরণ প্রতিষ্ঠান ‘পি টিউন স্টুডিও’র স্বত্বাধিকারী পরাগ কুমার বিশ্বাসের বিরুদ্ধে নরসিংদী আদালতে সিআর মামলা করেছেন ‘বিডি ২৯ মাল্টিমিডিয়া’র স্বত্বাধিকারী মো. জসিম উদ্দিন (আকাশ)। সিআর মামলা নম্বর ১৪১০/২০২৬। আদালতের নির্দেশে মামলাটি বর্তমানে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত করছে। তবে মামলায় আনা সব অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন পরাগ কুমার বিশ্বাস।

পরাগ বিশ্বাসের অভিযোগ, বিষয়টি আদালতে তদন্তাধীন থাকা সত্ত্বেও বাদী উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচার করছেন। এতে তার সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্ন করার পাশাপাশি মানসিকভাবে হয়রানি করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।

দুই প্রতিষ্ঠানের ব্যবসায়িক সম্পর্কের বিষয়ে পরাগ বিশ্বাস জানান, ২০২২ সালের ২০ ডিসেম্বর উভয় পক্ষের স্বাক্ষরিত একটি ডিজিটাল সংগীত বিতরণ চুক্তির মাধ্যমে তাদের ব্যবসায়িক সম্পর্কের শুরু হয়। তার দাবি, জসিম উদ্দিন চুক্তির শর্তাবলি বুঝেই এতে স্বাক্ষর করেছিলেন। চুক্তি অনুযায়ী নির্ধারিত সময়ে প্রতি মাসের হিসাব-বিবরণী ও প্রাপ্য অর্থ পরিশোধ করা হয়েছে। এ-সংক্রান্ত ইনভয়েস ও ব্যাংক লেনদেনের নথিপত্র তার কাছে সংরক্ষিত রয়েছে বলেও জানান তিনি।

পরাগের ভাষ্য, দুই বছরের চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই ২০২৩ সালের ২৪ এপ্রিল ‘Believe International’-এর ট্রান্সফার দলিলে ইলেকট্রনিক স্বাক্ষরের মাধ্যমে বাদী তার সম্পূর্ণ ক্যাটালগের নিয়ন্ত্রণ বুঝে নেন।

তিনি জানান, গত ২৪ আগস্ট আইনি নোটিশটি হাতে পাওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যেই তার আইনজীবী অ্যাডভোকেট মো. আহসান আলীর মাধ্যমে দলিলভিত্তিক জবাব প্রস্তুত করা হয়। পরে ৩০ আগস্ট রেজিস্ট্রি ডাকযোগে (এ/ডি) ও ই-মেইলের মাধ্যমে ওই জবাব পাঠানো হয়েছে বলে জানান তিনি।

জসিম উদ্দিনের বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুলে পরাগ বিশ্বাস বলেন, জসিম তার প্রযোজিত একটি চলচ্চিত্রে তাকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের প্রস্তাব দিলেও পরে পার্শ্বচরিত্রে অভিনয় করান। পাশাপাশি যথাযথ পারিশ্রমিক না দেওয়ার অভিযোগও করেন তিনি। এ কারণে ২০২৩ সালের ২৭ জানুয়ারি ওই প্রতিষ্ঠানের সঙ্গে আর কাজ না করার সিদ্ধান্ত নিয়ে সম্পর্ক ছিন্ন করেন বলে জানান পরাগ।

এরপর থেকে জসিম তাকে ও তার পরিবারের সদস্যদের ক্ষতি এবং মিথ্যা মামলার ভয় দেখিয়ে আসছিলেন বলেও অভিযোগ করেন পরাগ। এছাড়া পি টিউন স্টুডিওর সঙ্গে অন্য শিল্পীরা যাতে কাজ করতে না পারেন, সে জন্য কয়েকজন শিল্পীকে জোরপূর্বক দলিলে স্বাক্ষর করানো হয়েছে বলেও দাবি করেন তিনি।

মামলার এজাহারে বর্ণিত একটি ঘটনার সঙ্গে বাস্তবতার অসঙ্গতি রয়েছে বলেও দাবি করেন পরাগ। তার ভাষ্য, এজাহারে উল্লেখ করা হয়েছে, ২০২৬ সালের ২৮ আগস্ট দুপুর ৩টায় জসিম উদ্দিনের নরসিংদীর বাড়িতে বিরোধ নিষ্পত্তির বৈঠক চলাকালে তিনি হুমকি দিয়েছেন। তবে ওই দিন তিনি নরসিংদীতে ছিলেন না বলে দাবি করেন পরাগ।

আরও পড়ুন

যে ৯ কারণে বন্ধ হবে ইমাম-পুরোহিতের সম্মানি

তিনি জানান, ওই দিন চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় অবস্থিত পি টিউন স্টুডিওর প্রধান কার্যালয়ে সহকর্মীদের নিয়ে একটি সাপ্তাহিক ভ্রমণ সভায় ছিলেন। দুপুর ২টা ২৯ মিনিটে তিনি কার্যালয় ত্যাগ করেন বলেও দাবি করেন। ওই সময়ে চুয়াডাঙ্গায় তার অবস্থানের প্রমাণ হিসেবে প্রয়োজনীয় নথি ও তথ্য সংরক্ষিত রয়েছে বলে জানান তিনি।

গণমাধ্যমে প্রকাশিত সংবাদ প্রসঙ্গে পরাগ বিশ্বাস বলেন, এ বিষয়ে কোনো গণমাধ্যম তার সঙ্গে যোগাযোগ করে বক্তব্য নেয়নি। তার দাবি, এ ধরনের সংবাদ প্রকাশের আগে সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য নেওয়া উচিত ছিল।

উল্লেখ্য, ২০১৮ সালের ১২ ফেব্রুয়ারি যাত্রা শুরু করা ‘পি টিউন স্টুডিও’ একটি অনুমোদিত সংগীত প্রযোজনা ও বিতরণ প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সংগীত প্রযোজনা, বিতরণ ও স্বত্ব ব্যবস্থাপনার কাজ করে আসছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

শেয়ার করুন: