শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শাহরুখের সাফল্যে উচ্ছ্বসিত গৌরী

বিনোদন ডেস্ক

প্রকাশ : ৬ আগস্ট ২০২৫, ১:৫২ অপরাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

ভারতের ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতা হিসেবে পুরস্কৃত হয়েছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। ‘জওয়ান’ সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য এই সম্মাননা অর্জন করেন তিনি। দীর্ঘ পরিশ্রম ও সাধনার পর এই সাফল্য আসায় শাহরুখের পরিবার, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষীরা আনন্দে ভাসছেন।

বিশেষ করে স্ত্রী গৌরী খান, মেয়ে সুহানা খান এবং প্রিয় বন্ধু জুহি চাওলা সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের উচ্ছ্বাস প্রকাশ করেছেন। শাহরুখের জাতীয় পুরস্কার প্রাপ্তিতে গৌরী খান রীতিমতো আবেগাপ্লুত হয়ে পড়েছেন।

শুধু স্বামীর সাফল্য নয়, একইসঙ্গে বন্ধু করণ জোহর এবং রানি মুখার্জীর সম্মাননাও তাকে আনন্দিত করেছে।করণ তার ‘রকি আউর রানি কি প্রেম কাহিনি’ ছবির জন্য এবং রানি ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবির জন্য জাতীয় পুরস্কার পেয়েছেন।

শাহরুখ, রানি ও করণের সঙ্গে দুটি ছবি পোস্ট করে গৌরী লেখেন, ‘আমার সব থেকে প্রিয় তিনজন আজ জয়ী হয়েছে।

তোমরা আমাদের মন জয় করেছো। যখন প্রতিভা ভালো কিছুর সঙ্গে মিলিত হয়, তখনই ম্যাজিক তৈরি হয়।তোমাদের জন্য ভীষণ খুশি এবং গর্বিত।’

ভোরের আকাশ/তাকা

উচ্ছ্বসিতসাফল্যেশাহরুখগৌরী

শেয়ার করুন: