যুক্তরাষ্ট্রে গেলেন মাহিয়া মাহি

ঢালিউডের আলোচিত অভিনেত্রী মাহিয়া মাহি বর্তমানে অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে। বৃহস্পতিবার (১৯ জুন) সন্ধ্যায় নিউইয়র্ক পৌঁছেই সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু ছবি পোস্ট করে দেশ ছাড়ার বিষয়টি জানান দেন তিনি।
নিজের ফেসবুক পোস্টে মাহি লেখেন, “ঠিক আছে, ধন্যবাদ, বিদায়।” সঙ্গে লোকেশন হিসেবে উল্লেখ করেন নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র। তবে এই সফরের উদ্দেশ্য এখনও স্পষ্ট করেননি এই অভিনেত্রী।
একটি সংবাদমাধ্যমকে মাহি জানান, “ভিসা পাওয়ার পর আর আসা হয়নি যুক্তরাষ্ট্রে। তাই এবার একটু সময় বের করে এলাম। বাচ্চা তো দেশে আছে, ঘুরে ফিরে যাব।”
সামাজিক যোগাযোগমাধ্যমে বরাবরই সক্রিয় মাহিয়া মাহি ব্যক্তিজীবনের বিভিন্ন দিক ভক্তদের সঙ্গে ভাগ করে নেন। তার হঠাৎ দেশ ছাড়ার খবর ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি করেছে। অনেকে ধারণা করছেন, তিনি হয়তো দীর্ঘ সময়ের জন্য দেশের বাইরে অবস্থান করবেন।
উল্লেখ্য, ব্যক্তিজীবন ও ক্যারিয়ার নিয়ে সম্প্রতি আলোচনায় ছিলেন মাহি। দ্বিতীয় সংসার ভেঙে যাওয়ার পর সিনেমায় তাকে নিয়মিত দেখা যায়নি। সর্বশেষ তিনি অভিনয় করেন শাকিব খান অভিনীত ‘রাজকুমার’ সিনেমায়। ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত ওই চলচ্চিত্রে শাকিব খানের মায়ের চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়ান তিনি।
ভোরের আকাশ//হ. র