অভিনেত্রী শমী কায়সার জামিনে কারামুক্ত

জুলাই আন্দোলনের সময় ঘটে যাওয়া হত্যাচেষ্টার মামলায় জামিন পাওয়ার পর মুক্তি পেয়েছেন ই-ক্যাবের সাবেক সভাপতি ও অভিনেত্রী শমী কায়সার।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) অতিরিক্ত কারা মহাপরিদর্শক জাহাঙ্গীর কবির জানান, উত্তরা পূর্ব থানার মামলায় হাইকোর্ট থেকে জামিন মঞ্জুর হওয়ায় তিনি কাশিমপুর কেন্দ্রীয় নারী কারাগার থেকে বেরিয়ে আসেন।
২০২৪ সালের ৫ নভেম্বর রাতে রাজধানীর উত্তরার বাসা থেকে তাকে আটক করা হয়। পরে জুলাই আন্দোলন সংশ্লিষ্ট একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। ওই মামলায় নিম্ন আদালতে জামিন আবেদন নাকচ হলে তিনি হাইকোর্টে যান এবং গত ১২ মার্চ জামিন পান।
এ ছাড়া, গত ৯ এপ্রিল আজমপুরে এক কলেজ শিক্ষার্থীর ওপর হামলার মামলায়ও তাকে গ্রেপ্তার দেখানো হয়। এই মামলাতেও গত সোমবার তিনি জামিন লাভ করেন।
ভোরের আকাশ/হ.র