শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বলিউডে আগ্রহ টম ক্রুজের

বিনোদন ডেস্ক

প্রকাশ : ১৮ মে ২০২৫, ৯:৪০ অপরাহ্ন

শেয়ার করুন:
বলিউডে আগ্রহ টম ক্রুজের
বলিউডে আগ্রহ টম ক্রুজের

হলিউড অভিনেতা ও নির্মাতা টম ক্রুজ বলিউডে ছবি বানানোর ইচ্ছা প্রকাশ করেছেন। শুধু তাই নয় ভারতীয় ভক্তদের উদ্দেশে অভিনেতা হিন্দিতে কথা বলে ভালোবাসা প্রকাশ করেছেন।

সম্প্রতি অবনীত কৌরের সঙ্গে তার নতুন ছবির প্রচারমূলক ভিডিওতে ভারতের প্রশংসায় পঞ্চমুখ হন অভিনেতা। টম বলেন, ‘ভারতকে আমি ভীষণ ভালোবাসি। এই দেশের মানুষ, দেশের সংস্কৃতি সবকিছু আমার খুব পছন্দের।’

২০১১ সালে ভারতে ‘মিশন ইম্পসিবল- ঘোস্ট প্রোটোকল’ ছবির প্রচারে ভারতে এসেছিলেন হলিউড সুপারস্টার টম ক্রুজ। স্মৃতির পাতায় ডুব দিয়ে অভিনেতা ভাগ করে নিয়েছেন সেই সময়ের কিছু কথা। তিনি বলেন, ‘এদেশে কাটানো প্রতিটা মুহূর্ত আমার সবসময় মনে পরে। ভারতের মাটিতে পা রাখা থেকে তাজমহলে যাওয়া এবং মুম্বাইয়ে কাটানো প্রতিটা মুহূর্ত আমার স্মৃতির পাতায় আজও উজ্জ্বল।’ আর তার ঠিক পরেই বলিউডে ছবি পরিচালনার ইচ্ছেপ্রকাশ করেন অভিনেতা। শুধু তাই নয়, ‘মশালা’ বলিউড সিনেমাতেও অভিনয়ের ইচ্ছেপ্রকাশ করেন টম ক্রুজ।’

বলিউড বন্দনা করে টম বলেন, ‘হিন্দি ছবির চিত্রানট্য, গল্পের বিষয়বস্তু যেমন আমার পছন্দ, তেমনই বাণিজ্যিক ধারার হিন্দি সিনেমায় যে নাচগান হয়, সেটাও দারুণ লাগে।’ আর সেই ভালোলাগাকেই এবার বাস্তবায়ন করতে চাইছেন টম ক্রুজ। হলিউড তারকার এমন ঘোষণার পরই প্রশ্ন উঠেছে, ‘তাহলে কি এবার মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রির খান-কাপুরদের একচেটিয়া সাম্রাজ্যে ভাগ বসাতে চাইছেন টম?’  

উল্লেখ্য, শনিবার ভারতে মুক্তি পেল টম ক্রুজের নতুন ছবি ‘মিশন ইম্পসিবল- দ্য ফাইনাল রেকনিং’। ক্রিস্টোফার ম্যাককোয়ারির পরিচালনায় এটি ‘মিশন ইম্পসিবল’ সিরিজের আট নম্বর ফ্র্যাঞ্চাইজি।

ভোরের আকাশ/আজাসা

শেয়ার করুন: