শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পর্দায় আসছে বহুল প্রতীক্ষিত ‘আজও অর্ধাঙ্গিনী’

বিনোদন ডেস্ক

প্রকাশ : ১৩ জুন ২০২৬, ১২:১০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

কৌশিক গাঙ্গুলি পরিচালিত চলচ্চিত্র ‘অর্ধাঙ্গিনী’ ২০২৩ সালে মুক্তি পেয়েছিল। সম্পর্কের জটিলতা ও সূক্ষ্ম আবেগের গল্প নিয়ে নির্মিত এই সিনেমাটি দর্শকদের ব্যাপক প্রশংসা কুড়ায়। ছবিতে কৌশিক সেন, চূর্ণী গাঙ্গুলি এবং জয়া আহসানের অভিনয় বিশেষভাবে আলোচিত হয়। মুক্তির বছর পশ্চিমবঙ্গের অন্যতম সফল ও প্রশংসিত চলচ্চিত্রের তালিকায় জায়গা করে নিয়েছিল ‘অর্ধাঙ্গিনী’।

বছর দুয়েক পর, অর্থাৎ গত বছর সেই ছবির সিক্যুয়েল ‘আজও অর্ধাঙ্গিনী’র খবর দেন সংশ্লিষ্টরা। শুটিংয়ে হয়েছিল ২০২৫-এর জুনে। কিন্তু মুক্তির খবরটা আর পাওয়া যাচ্ছিল না। অবশেষে এলো বার্তা। জানা গেল, ১০ জুলাই পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি।

নির্মাতা কৌশিক গাঙ্গুলী জানিয়েছেন, প্রথম পর্বের গল্প যেখানে শেষ হয়েছিল, তার বছর দুয়েক পর একটা বিয়েকে কেন্দ্র করে আবার মুখোমুখি হয় সুমন, শুভ্রা ও মেঘনা (প্রধান তিন চরিত্র)। এবারও জয়ার সঙ্গে আছেন কৌশিক সেন ও চূর্ণী গাঙ্গুলী। এ তিনজনের সঙ্গে নতুন করে যুক্ত হয়েছেন ইন্দ্রাশিস রায়।

কলকাতার গণমাধ্যমকে কৌশিক গাঙ্গুলী বলেন, ‘তিনটি চরিত্রের অনেক না জানা কথা এবার সামনে আসবে। মেঘনার সন্তান টিকলি এখন একটু বড় হয়েছে। কিন্তু সে জানে না, সুমনের সন্তান সে নয়। সেই সত্য আরও স্পষ্ট হবে এবার। মূলত বাচ্চাটিকে কেন্দ্র করেই ক্রাইসিস তৈরি হয়। সেই জায়গায় দুই অর্ধাঙ্গিনীর রাস্তা আবার মিলে যায়।’

আরও পড়ুন

ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তা, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার

অন্যদিকে জয়া আহসান বলেন, ‘ভীষণ পরিণত একটা গল্প রয়েছে অর্ধাঙ্গিনীতে। সেই সিনেমার সিকুয়েলের অংশ হতে পারা খুব আনন্দের। আগের সিনেমাটি দর্শক আপন করে নিয়েছিলেন। সিকুয়েল নিয়েও তাদের অনেক প্রত্যাশা। সেই প্রত্যাশার চেয়ে বাড়তি কিছু ফিরিয়ে দেওয়াই আমাদের চ্যালেঞ্জ।’

মুক্তি উপলক্ষে প্রচারণার প্রথম অধ্যায় হিসেবে আজ প্রকাশিত হবে ছবিটির ফার্স্টলুক।

ভোরের আকাশ/জেআ

টলিউডবাংলা সিনেমাবিনোদন সংবাদজয়া আহসান

শেয়ার করুন: