শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কলকাতার সিনেমায় ফের চঞ্চল চৌধুরী

বিনোদন ডেস্ক

প্রকাশ : ৪ আগস্ট ২০২৫, ৬:৩৬ অপরাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

কিছুদিন আগেই খবর প্রকাশিত হয়, কলকাতার অমিতাভ ভট্টাচার্যের ‘ত্রিধারা’ সিনেমাতে অভিনয় করছেন চঞ্চল চৌধুরী, যেখানে তার সঙ্গে প্রথমবার পর্দা ভাগ করবেন ঋতুপর্ণা সেনগুপ্ত এবং কৌশিক গাঙ্গুলী।

এরমধ্যেই নতুন খবর, ফের কলকাতার আরেক সিনেমায় দেখা যাবে চঞ্চলকে। ‘টান’ শিরোনামে এ সিনেমাটি নির্মাণ করবেন ‘ডিকশনারি’ ও ‘হুব্বা’ খ্যাত নির্মাতা ব্রাত্য বসু।

ভারতীয় গণমাধ্যম বলছে, ‘টান’ তৈরি হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি গল্প অবলম্বনে।

এক প্রবীণ পুরুষের জীবনে হঠাৎ ফিরে আসে তার একসময়ের প্রেমিকা।  ততদিনে তার ঘর-সংসার, সন্তান সবই রয়েছে।  পুরনো ভালোবাসা হঠাৎ ফিরে আসায় বদলে যেতে থাকে বর্তমান।  শুরু হয় আবেগ, টানাপোড়েন আর সম্পর্কের পুনরুদ্ধার।

এই প্রবীণ চরিত্রে থাকছেন লোকনাথ দে, তার প্রেমিকার ভূমিকায় দেখা যাবে সীমা বিশ্বাসকে।  তাদের ছেলের চরিত্রে অভিনয় করবেন চঞ্চল চৌধুরী।  আরো থাকছেন রাজনীতিবিদ কুণাল ঘোষ। এর মধ্যেই চলছে কাস্টিং ও লুক টেস্টের কাজ।

খুব শিগগিরই ‘টান’ সিনেমার লুক রিভিল করে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন নির্মাতারা।
জানা গেছে, ছবিটির শুটিং শুরু হবে দুর্গাপূজার পর।

ভোরের আকাশ/জাআ

কলকাতাচঞ্চল চৌধুরী

শেয়ার করুন: