শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ঈদে আসছে নতুন নাটক ‘বোবা কান্না’

মো. রফিকুল ইসলাম

প্রকাশ : ১৫ মার্চ ২০২৬, ৪:৫০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

ঈদকে ঘিরে দর্শকদের জন্য ভিন্নধর্মী গল্প নিয়ে হাজির হচ্ছে নতুন নাটক ‘বোবা কান্না’। জনপ্রিয় অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজের ব্যানারে নির্মিত এই নাটকটি ঈদের দ্বিতীয় দিন প্রচারিত হবে। নাটকটি পরিচালনা করেছেন সুব্রত কুমার সঞ্জীব। এই নাটকে অভিনয় করেছেন মুশফিক আর ফারহান ও মারিয়া শান্ত।

‘বোবা কান্না’ শিরোনামটি নিঃশব্দ বেদনা ও অন্তর্গত যন্ত্রণার এক আবেগী কাহিনির ইশারা দেয়। গল্পে মানুষের না বলা কষ্ট, নীরব যন্ত্রণা এবং সম্পর্কের জটিল আবেগকে কেন্দ্র করে নির্মিত হয়েছে এই নাটক। জীবনের এমন কিছু মুহূর্ত থাকে, যেখানে মানুষের চোখে জল থাকে কিন্তু মুখে কোনো শব্দ থাকে না ঠিক সেই অদৃশ্য অনুভূতির গল্পই তুলে ধরা হয়েছে ‘বোবা কান্না’ নাটকে।

নাটকের কাহিনীতে দেখা যাবে, জীবনের নানা প্রতিকূলতার মধ্যেও মানুষ কীভাবে নিজের অনুভূতিগুলো চেপে রাখে এবং সেই নীরব কষ্ট একসময় গভীর বেদনায় রূপ নেয়। ভালোবাসা, ভুল বোঝাবুঝি, সম্পর্কের টানাপোড়েন এবং জীবনের কঠিন বাস্তবতার মধ্য দিয়ে এগিয়ে যাবে নাটকের গল্প।

নির্মাতা সুব্রত কুমার সঞ্জীব বলেন, ঈদের বিশেষ আয়োজন হিসেবে দর্শকদের জন্য ভিন্নধর্মী ও আবেগপূর্ণ একটি গল্প উপহার দিতেই নাটকটি নির্মাণ করা হয়েছে। নাটকের প্রতিটি দৃশ্যে দর্শকরা খুঁজে পাবেন জীবনের বাস্তবতার প্রতিচ্ছবি এবং অনুভূতির গভীরতা।

নির্মাতা আশা করছেন, গল্পের গভীরতা এবং আবেগঘন উপস্থাপনার কারণে ‘বোবা কান্না’ দর্শকদের হৃদয়ে বিশেষ জায়গা করে নেবে।  

ভোরের আকাশ/ র.ই


 

ঈদ নাটকসুব্রত কুমার সঞ্জীব

শেয়ার করুন: