শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

টলিউডে কাজ বন্ধের হুমকি পেয়েছিলেন দেব

বিনোদন ডেস্ক

প্রকাশ : ৬ জুন ২০২৬, ৩:৩১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

টলিউডের আলোচিত সংগঠক ও প্রযোজক স্বরূপ বিশ্বাস গ্রেপ্তার হওয়ার পর বিষয়টি নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। এবার এ প্রসঙ্গে মুখ খুলেছেন অভিনেতা ও সংসদ সদস্য দেব। তার দাবি, স্বরূপ বিশ্বাসের সঙ্গে মতবিরোধের জেরে একসময় তাকেও চলচ্চিত্রে কাজ করতে না দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল।

ভারতীয় গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে দেব জানান, একজন পরাজিত মানুষকে নিয়ে তিনি আর লড়াই করতে চান না। তবে তিনি ইঙ্গিত দেন, ক্ষমতায় থাকাকালে স্বরূপ বিশ্বাস অনেকের জন্যই কঠিন পরিস্থিতি তৈরি করেছিলেন। অভিনেতা বলেন, আমাকেও সামাজিক মাধ্যমে ক্ষমা চাইতে বলা হয়েছিল। না হলে আমাকে আর কাজ করতে দেয়া হবে না। আমাকেও ব্যান করার হুমকি দেয়া হয়েছিল। এমন কথাও শুনতে হয়েছিল। কিন্তু আমি মাথা নত করিনি। নিজের লড়াই নিজেই লড়েছি।

শুধু তাই নয়, শিল্পীদের সংগঠন আর্টিস্ট ফোরামের ভূমিকাও প্রশ্নের মুখে তোলেন তিনি। দেব জানান, কেন বহু শিল্পীকে দীর্ঘদিন কাজ থেকে দূরে রাখা হয়েছিল, তা জানতে চেয়ে তিনি সংগঠনটিকে ই-মেইল করেছিলেন। কিন্তু সেই বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ নেয়া হয়নি।

আরও পড়ুন

প্রচণ্ড গরমে আখের রস, কতটা নিরাপদ?

অভিনেতার দাবি, পরিস্থিতি অন্য রকম হলে তাকেও ‘ব্যান’-এর মুখে পড়তে হতে পারত। এমনকি তার আসন্ন সিনেমা ‘দেশু ৭’-এর মুক্তিও বাধাগ্রস্ত হতে পারত বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। দেব বলেন, “‘দেশু ৭’-এর ঘোষণা করার পর আমাকে জানানো হয়েছিল, আমি নাকি ছবি মুক্তি দিতে পারব না। কারণ, স্ক্রিনিং কমিটির ভোটে আমি অংশ নিইনি। কয়েকজন সরাসরি বলেছিলেন, পুজোয় দেবের ছবি রিলিজ হতে দেয়া হবে না।”

উল্লেখ্য, ৪ জুন রাতে স্বরূপ বিশ্বাস গ্রেপ্তার হওয়ার পর টলিপাড়ার বহু শিল্পী ও কলাকুশলী প্রকাশ্যে প্রতিক্রিয়া জানিয়েছেন। অভিনেত্রী শ্রীলেখা মিত্র, অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়, তিথি বসু ও ঋদ্ধি সেনসহ অনেকেই এ বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন। দেবের সাম্প্রতিক মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে টলিউডে।

ভোরের আকাশ/জেআ

টলিউডপশ্চিমবঙ্গদেবটলিউড বিতর্কটলিউড খবর

শেয়ার করুন: