শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেবকে নিয়ে মন্তব্য করে আলোচনায় জিৎ

বিনোদন ডেস্ক

প্রকাশ : ৯ আগস্ট ২০২৬, ১:২৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আগামী ১৪ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে জিতের নতুন সিনেমা ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’ । দীর্ঘ বিরতির পর এই সিনেমার মাধ্যমে বড় পর্দায় ফিরছেন অভিনেতা। মুক্তির আগে সিনেমাটির প্রচারণা নিয়ে একটি মন্তব্য করে নতুন করে আলোচনায় এসেছেন জিৎ। তবে তাঁর সেই মন্তব্যে অসন্তোষ প্রকাশ করেছেন দেবের ভক্তদের একাংশ।

হিন্দুস্তান টাইমস থেকে জানা যায়, আগামী ১৪ আগস্ট দেবের ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’ সিনেমাটিও মুক্তি পাওয়ার কথা ছিল। শেষ পর্যন্ত মুক্তির তারিখ পিছিয়ে নেওয়ায় একই দিনে দুই তারকার সিনেমার মুখোমুখি লড়াই আর হচ্ছে না। সম্প্রতি ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’ সিনেমার প্রচারে দেবের মার্কেটিং কৌশল নিয়ে কথা বলেন জিৎ।

এক সাক্ষাৎকারে তিনি বলেন, দেব যেভাবে বিভিন্ন জায়গায় গিয়ে সিনেমার প্রচার করেন, সেটি তার ভালো লাগে। এ ক্ষেত্রে দেবের অনেক শক্তির জায়গা রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। তবে একইভাবে নিজে প্রচার করতে আগ্রহী নন জিৎ। তার ভাষায়, ‘আমাকে সব জায়গায় গিয়ে প্রচার করতে হবে, এতে আমি বিশ্বাস করি না। প্রয়োজনও মনে করি না।’

আরও পড়ুন

রোমান্সের ক্যালেন্ডারে আজ কী বিশেষ দিন?

জিতের এই মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানাতে শুরু করেন দেবের ভক্তরা। কেউ দেবের প্রচারণার প্রশংসা করে জিতের মন্তব্যের সমালোচনা করেছেন, আবার কেউ তাকে কটাক্ষও করেছেন। একজন লিখেছেন, দেবকে দেখে এখন পুরো ইন্ডাস্ট্রি প্রচারের কৌশল শিখছে। আরেকজন জিতের সিনেমার সাফল্য নিয়েও কটাক্ষ করেছেন।

প্রসঙ্গত, ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’ সিনেমাটি তৈরি হয়েছে চট্টগ্রামের বিপ্লবী অনন্ত সিংকে ঘিরে। ১৯৩০ সালে মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার। জীবনের নানা ঘটনার কারণে অনন্ত সিংকে কেউ বিপ্লবী, আবার কেউ ডাকাত হিসেবে আখ্যা দিয়েছিলেন। সিনেমাটিতে অনন্ত সিংয়ের চরিত্রে অভিনয় করেছেন জিৎ। ছবিতে তাঁকে নয়টি ভিন্ন লুকে দেখা যাবে। পরিচালনা করেছেন পথিকৃৎ বসু। গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন টোটা রায়চৌধুরী, কৌশিক সেন, রজতাভ দত্ত ও চন্দন সেন।

ভোরের আকাশ/জেআ

টলিউডজিৎদেব

শেয়ার করুন: