শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ফের মা হলেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ৩১ মার্চ ২০২৬, ৭:৩৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বলিউড অভিনেত্রী সোনম কাপুর ও তার স্বামী আনন্দ আহুজার ঘর আলো করে এলো তাদের দ্বিতীয় সন্তান।

রোববার (২৯ মার্চ) পুত্রসন্তানের জন্ম দিয়েছেন এই অভিনেত্রী। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি আবেগঘন পোস্টের মাধ্যমে সোনম নিজেই এই খুশির খবর ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন। সোনম লিখেছেন, অত্যন্ত কৃতজ্ঞতা ও ভালোবাসা নিয়ে তারা তাদের দ্বিতীয় ছেলের আগমনের কথা ঘোষণা করছেন।

নতুন এই অতিথির আগমনে তাদের পরিবার পূর্ণতা পেয়েছে এবং বড় ভাই বায়ু তার ছোট ভাইকে স্বাগত জানাতে পেরে অত্যন্ত উচ্ছ্বসিত। পরিবারের চার সদস্য হিসেবে জীবনের এই নতুন অধ্যায় শুরু করতে পেরে তারা নিজেদের ধন্য মনে করছেন। সোনমের এই ঘোষণার পরপরই বলিপাড়ায় আনন্দের জোয়ার বয়ে যাচ্ছে। কারিনা কাপুর খান মন্তব্যের ঘরে দম্পতিকে অভিনন্দন জানিয়ে লিখেছেন, অভিনন্দন সোনম ও আনন্দ।

এ ছাড়াও রিয়া কাপুর, হুমা কুরেশিসহ অনেক তারকা ও অনুরাগী হার্ট ইমোজি দিয়ে তাদের প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন। এর আগে ২০২৫ সালের নভেম্বরে মা হতে যাওয়ার খবরটি প্রথম প্রকাশ্যে এনেছিলেন সোনম। ২০১৮ সালে আনন্দ আহুজার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পর ২০২২ সালের আগস্টে তাদের প্রথম সন্তান বায়ুর জন্ম হয়। চার বছর পর দ্বিতীয় সন্তানের আগমনে এখন কাপুর ও আহুজা পরিবারে উৎসবের আমেজ বিরাজ করছে।

ভোরের আকাশ/এনউব

সোনম কাপুর

শেয়ার করুন: