শিরোনাম
ভোটার তালিকা থেকে বাদ, বাংলাদেশে পুশ-ইনের শঙ্কায় মুসলিমরাভারতের পক্ষ থেকে হাসিনাকে ফেরাতে কোনো শর্তের কথা বলা হয়নি: শামা ওবায়েদআ.লীগের সহিংসতা থামলেও থমথমে গোপালগঞ্জ, জনমনে আতঙ্কসামরিক বাহিনীতে বেতন-ভাতা নির্ধারণে গেজেট প্রকাশনভেম্বরের ১৪ দিনে এলো ২০ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্সচোখ-কান খোলা রাখুন, উসকানিতে পা দেবেন না: তারেক রহমানবাড়িতে আগুনের ঘটনায় সংসদে নুসরাতের ক্ষোভ, শব্দ এক্সপাঞ্জের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীরভিভো ভি৮০ কিনলেই পাচ্ছেন ফ্রি গুগল ওয়ান ক্লাউড স্টোরেজভোটার তালিকা থেকে বাদ, বাংলাদেশে পুশ-ইনের শঙ্কায় মুসলিমরাভারতের পক্ষ থেকে হাসিনাকে ফেরাতে কোনো শর্তের কথা বলা হয়নি: শামা ওবায়েদআ.লীগের সহিংসতা থামলেও থমথমে গোপালগঞ্জ, জনমনে আতঙ্কসামরিক বাহিনীতে বেতন-ভাতা নির্ধারণে গেজেট প্রকাশনভেম্বরের ১৪ দিনে এলো ২০ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্সচোখ-কান খোলা রাখুন, উসকানিতে পা দেবেন না: তারেক রহমানবাড়িতে আগুনের ঘটনায় সংসদে নুসরাতের ক্ষোভ, শব্দ এক্সপাঞ্জের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীরভিভো ভি৮০ কিনলেই পাচ্ছেন ফ্রি গুগল ওয়ান ক্লাউড স্টোরেজ

ফের দ্বন্দ্বে অপু-পরীমনি, পরীকে ‘ফ্লপ’ বললেন অপু

বিনোদন ডেস্ক

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬, ৪:৩৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ঢালিউডের দুই জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস ও পরীমনির সম্পর্কের টানাপোড়েন নতুন কিছু নয়। বিভিন্ন সময়ে সামাজিক মাধ্যমে একে-অন্যকে ইঙ্গিত করে মন্তব্য ও পাল্টাপাল্টি খোঁচা দিতে দেখা গেছে তাদের। এবার আবারও প্রকাশ্যে এসেছে দুই তারকার মধ্যকার দ্বন্দ্ব ও বিবাদ।

সাম্প্রতিক ঘটনার সুত্রপাত অপু বিশাসের একটি বক্তব্য ঘিরে। পরীমনির সাম্প্রতিক নানা ঘটনা নিয়ে এক অনুষ্ঠানে গণমাধ্যমকর্মীরা অপুর কাছে প্রশ্ন করেন; সেখানে তিনি জানান, শিল্পীদের সবসময় গোছানো জীবনযাপন করা উচিত। বিষয়টি স্বাভাবিকভাবে নেননি পরী।

এরপর ফেসবুক লাইভে এসে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েনসার বারিশা হককে ইঙ্গিত করে নিজের একটি অভিমত তুলে ধরেন। অপুর মতে, ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও ইনফ্লুয়েন্সারের মধ্যে পার্থক্য রয়েছে, সেটা সংশ্লিষ্টদের মাথায় রাখা উচিত। ইনফ্লুয়েন্সারদের বিভিন্ন অনুষ্ঠানে ব্র্যান্ড অ্যাম্বাসেডর পরিচয় দেওয়া নিয়ে আপত্তি রয়েছে অভিনেত্রীর।

সেই ভিডিও ফেসবুক পাতায় শেয়ার দিয়ে অপুকে খোঁচা দেন পরীমনি। অপু বিশ্বাসকে তীর্যক ভাষায় আক্রমণ করেন পরী, ‘পরগাছা’ ও ‘ব্যাঙাচি’ বলেও বিদ্রুপ করেন।

এবার গণমাধ্যমের সামনে রীতিমতো ফুঁসে উঠলেন অপু। একটি অনুষ্ঠানে গিয়ে পরীমনির নাম উচ্চারণ না করেই দিয়েছেন কড়া জবাব।

এ সময় পরীমনির সিনেমা ক্যারিয়ার নিয়ে তিনি মন্তব্য করেন, পরীমনির অভিনীত ২৫টি সিনেমার মধ্যে ২০টিই ফ্লপ। বাকি পাঁচটি সিনেমা এখনো নির্মাণাধীন অথবা সেভাবে আলোচনায় আসেনি।

আরও পড়ুন

শীতের শুষ্কতায় ত্বক সুরক্ষিত রাখবেন যেভাবে

অপু বিশ্বাস বলেন, ‘যার ২৫ টি সিনেমার মাঝে ২০ টি সিনেমাই ফ্লপ, ৫ টি সিনেমা আন্ডার প্রোডাকশন; সেই মানুষ আমার লেভেলে আসার পর যেন আমাকে নিয়ে পোস্ট করে, শুধু এটাই বলব।’

অপুর এমন মন্তব্যের জবাবে সামাজিক মাধ্যমে একটি পোস্টও দিয়েছেন পরীমনি। সেখানেও সরাসরি নাম উল্লেখ না করে অপুকে ইঙ্গিত করেই কটাক্ষ করেছেন ‘স্বপ্নজাল’ অভিনেত্রী। এদিকে দুই অভিনেত্রীর এমন কাদা ছোড়াছুড়ি দেখে শোবিজের অনেকেই সমালোচনা করছেন। কাজের বাইরে তারকাদের এমন ‘অহেতুক’ বিবাদে ইন্ডাস্ট্রির মন্দাবস্থার চিত্রই যেন ফুটে উঠছে।

ভোরের আকাশ/জেআ

চিত্রনায়িকাঅপু বিশ্বাসপরীমনি

শেয়ার করুন: