শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পরীমনির বিরুদ্ধে নাছির উদ্দিনের মামলা চলতে আর কোনো বাধা নেই

বিনোদন ডেস্ক

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৫, ৫:৪০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পরীমনির বিরুদ্ধে নাছির উদ্দিনের মামলা চলতে আর কোনো বাধা নেই
পরীমনির বিরুদ্ধে নাছির উদ্দিনের মামলা চলতে আর কোনো বাধা নেই

চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে ব্যবসায়ী নাছির উদ্দিন মাহমুদকে মারধর, ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে দায়ের হওয়া মামলার কার্যক্রম চলতে আর কোনো আইনি বাধা নেই।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর নবম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সাজ্জাদুর রহমান খান রিভিশন আবেদন খারিজ করে দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আব্দুল মোমেন খান।

আদালত সূত্রে জানা গেছে, গত ২৭ মার্চ অভিযোগ গঠনের আদেশের বিরুদ্ধে রিভিশন আবেদন করা হয়। তবে শুনানি শেষে তা খারিজ হয়ে যাওয়ায় মামলাটির বিচার কার্যক্রম স্বাভাবিকভাবেই এগোবে। বর্তমানে মামলাটি সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে।

এর আগে চলতি বছরের ২৬ জানুয়ারি ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. জুনাইদ পরীমনি ও জুনায়েদ বোগদাদী জিমির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন এবং তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পরের দিন আত্মসমর্পণ করে জামিন পান পরীমনি।

উল্লেখ্য, ২০২২ সালের ৬ জুলাই নাছির উদ্দিন মাহমুদ ঢাকার সাভারের বোট ক্লাব সংক্রান্ত ঘটনার অভিযোগে মামলাটি দায়ের করেন। তদন্ত শেষে ২০২৩ সালের ১৮ মার্চ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক মো. মনির হোসেন আদালতে প্রতিবেদন জমা দেন। তাতে পরীমনি ও জিমির বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যায়। তবে অভিযুক্তদের মধ্যে ফাতেমা তুজ জান্নাত বনির বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হয়নি।

ভোরের আকাশ//হ.র

পরীমণিমাদক মামলা

শেয়ার করুন: