শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ঈদুল আযহায় রোজিনার ‘বড় মায়া লাগে বন্ধুরে’

বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ২৫ মে ২০২৬, ২:৩৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল আযহার আনন্দঘন আবহে সংগীতপ্রেমীদের জন্য আসছে নতুন এক চমক। বর্তমান সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী রোজিনা আক্তার এর কণ্ঠে প্রকাশ হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত মৌলিক গান “বড় মায়া লাগে বন্ধুরে”। ঈদের দ্বিতীয় দিন গানটি প্রকাশিত হবে জনপ্রিয় ইউটিউব প্ল্যাটফর্ম Surer Alo Bd চ্যানেলে।

ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে জন্মগ্রহণ করেন কণ্ঠশিল্পী রোজিনা আক্তার। তাঁর পিতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক এবং মাতা জাহানারা বেগম। ছোটবেলা থেকেই পিতা-মাতার অনুপ্রেরণায় সংগীতের প্রতি তাঁর গভীর ভালোবাসা জন্ম নেয়। সেই ভালোবাসার টানেই তিনি গফরগাঁও শিল্পকলা একাডেমিতে সংগীতের তালিম গ্রহণ করেন এবং পরবর্তীতে গাজীপুর শিল্পকলা একাডেমিতে সংগীতচর্চা অব্যাহত রাখেন।

নিজ যোগ্যতা ও সুরেলা কণ্ঠের গুণে তিনি বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ জাতীয় শিল্পকলা একাডেমির তালিকাভুক্ত শিল্পী হিসেবে স্বীকৃতি অর্জন করেন। লোকসঙ্গীত শিল্পী হিসেবে দেশের বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনে সংগীত পরিবেশন করে ইতোমধ্যেই তিনি শ্রোতাদের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছেন। বিশেষ করে আঞ্চলিক গানের প্রতি তাঁর আলাদা অনুরাগ ও নিবেদন তাঁকে এনে দিয়েছে ব্যাপক জনপ্রিয়তা।

নতুন গানটি প্রসঙ্গে রোজিনা আক্তার বলেন, “গানটির কথা ও সুর আমার হৃদয় ছুঁয়ে গেছে। নিজের মনের সমস্ত আবেগ ও ভালোবাসা দিয়ে গানটি গাওয়ার চেষ্টা করেছি। আশা করছি, পবিত্র ঈদুল আযহায় শ্রোতারা একটি হৃদয়ছোঁয়া গান উপহার পেতে যাচ্ছেন।”

গানটির গীতিকার ও সুরকার এস কে শানু বলেন, “মনের গভীর অনুভূতি থেকে গানটি লেখার চেষ্টা করেছি। একইসাথে অত্যন্ত যত্নের সঙ্গে সুর করেছি। আশা করি, সময়োপযোগী একটি গান শ্রোতাদের মন জয় করবে।”

মিউজিক ডিরেক্টর শিবলু মাহমুদ বলেন, “রোজিনা আক্তার অত্যন্ত আবেগ ও আন্তরিকতার সঙ্গে গানটি গেয়েছেন। আমিও মন দিয়ে কম্পোজিশনের কাজ করেছি। শ্রোতারা সুন্দর একটি সৃষ্টি উপভোগ করবেন বলে বিশ্বাস করি।”

গানের মিউজিক ভিডিওতে হিরো হিসেবে অভিনয় করেছেন শিমুল হাসান। তিনি বলেন, “গানটির গল্প ও আবেগ আমার কাছে দারুণ লেগেছে। আশা করছি দর্শকরা ভালো কিছু পেতে যাচ্ছেন।”

এছাড়াও ভিডিওটির হিরোইন তানহা বলেন, “বর্তমান সময়ের অন্যতম সুন্দর একটি গান এটি। দর্শক-শ্রোতাদের জন্য চমৎকার কিছু অপেক্ষা করছে।”

আরও পড়ুন

সড়ক দুর্ঘটনায় টাঙ্গাইলে ১৭ জনসহ সারা দেশে নিহত ২৬

মিউজিক ভিডিওটির পরিচালনায় রয়েছেন এস আই শফিক এবং হাবিবুর রহমান। তাঁরা বলেন, “রোজিনা আক্তার বর্তমান সময়ের ব্যস্ততম ও জনপ্রিয় কণ্ঠশিল্পীদের একজন। তিনি অত্যন্ত মনের মাধুরী দিয়ে গানটি গেয়েছেন। আমরা বিশ্বাস করি, গানটি শ্রোতাদের হৃদয়ে গভীর ছাপ রেখে যাবে।”

পরিশেষে সংশ্লিষ্ট সকলেই দেশবাসীর সুস্বাস্থ্য, সুখ ও দীর্ঘায়ু কামনা করেছেন এবং ঈদের দ্বিতীয় দিনে গানটি উপভোগ করতে সকলকে Surer Alo Bd ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার আহ্বান জানিয়েছেন।

ভোরের আকাশ/এসএইচ

ঈদুল আযহা

শেয়ার করুন: