শিরোনাম
মুন্সিগঞ্জে ৩০৮ একর জমিতে নির্মিত হচ্ছে কেমিকেল ইন্ডাস্ট্রিয়াল পার্ক: শিল্পমন্ত্রীসংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রীরঅক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশদ্রুতই ১২ হাজার ক্রীড়া শিক্ষক নিয়োগ: আমিনুল হকশিল্পাঞ্চলে ১০০ শয্যার ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীরহাসিনা নয়, অথরাইজেশন ছাড়াই পাসপোর্টের অনুরোধ করেছেন আইনজীবীস্বাস্থ্যসেবার মান অতীতের যে কোনো সময়ের চেয়ে ভালো: স্বাস্থ্যমন্ত্রীকাশবনে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, ৮ আসামির আমৃত্যু কারাদণ্ডমুন্সিগঞ্জে ৩০৮ একর জমিতে নির্মিত হচ্ছে কেমিকেল ইন্ডাস্ট্রিয়াল পার্ক: শিল্পমন্ত্রীসংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রীরঅক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশদ্রুতই ১২ হাজার ক্রীড়া শিক্ষক নিয়োগ: আমিনুল হকশিল্পাঞ্চলে ১০০ শয্যার ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীরহাসিনা নয়, অথরাইজেশন ছাড়াই পাসপোর্টের অনুরোধ করেছেন আইনজীবীস্বাস্থ্যসেবার মান অতীতের যে কোনো সময়ের চেয়ে ভালো: স্বাস্থ্যমন্ত্রীকাশবনে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, ৮ আসামির আমৃত্যু কারাদণ্ড

‘ব্যাচেলর পয়েন্ট’ নিয়ে শেষ শুটিংয়ের দিনে অমির বিশেষ বার্তা

বিনোদন ডেস্ক

প্রকাশ : ৯ নভেম্বর ২০২৬, ৪:৪২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’ শেষ হওয়ার খবর জানিয়ে ‘জীবনে প্রথমবারের মতো শুটিংয়ে যেতে ইচ্ছে করছে না’—এমনই আবেগঘন অনুভূতির কথা প্রকাশ করলেন নির্মাতা কাজল আরেফিন অমি। তার কাছে ধারাবাহিকটি কেবল একটি কাজ নয়, বরং জীবনের অবিচ্ছেদ্য অংশ। তাই এর সমাপ্তির মুহূর্ত যত ঘনিয়ে আসছে, ততই যেন বিষণ্ন হয়ে উঠছেন তিনি।

তরুণ দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয় কাজল আরেফিন অমির নির্মিত ‘ব্যাচেলর পয়েন্ট’। দর্শকদের ভালোবাসায় একের পর এক সিজন পেরিয়ে বর্তমানে প্রচারিত হচ্ছে ধারাবাহিকটির পঞ্চম সিজন। সম্প্রতি প্রকাশ পেয়েছে এই সিজনের ১৬তম চ্যাপ্টার। এর মধ্যেই জানালেন, শেষ হতে যাচ্ছে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫।

ধারাবাহিকটির সমাপ্তি নিয়ে নিজের অনুভূতি জানাতে গিয়ে এক আবেগঘন বার্তায় আরেফিন অমি বলেন, ‘জীবনে প্রথমবারের মতো শুটিংয়ে যেতে ইচ্ছে করছে না। কারণ, মনে হচ্ছে শুটিংয়ে গেলেই শেষ হয়ে যাবে। ব্যাচেলর পয়েন্ট শুধু একটি ধারাবাহিক নয়, এটি আমার জীবনের বড় একটি অংশ। আমি ব্যাচেলর পয়েন্টেই বাস করি।’

নির্মাতার এই বক্তব্যে স্পষ্ট, দীর্ঘদিনের এই কাজের সঙ্গে তার আবেগ কতটা জড়িয়ে আছে। তবে পঞ্চম সিজনের শেষ চ্যাপ্টার কবে প্রকাশ পাবে, সে বিষয়ে এখনো নির্দিষ্ট কোনো তারিখ জানাননি অমি।

‘ব্যাচেলর পয়েন্ট’-এর প্রধান চরিত্রগুলোতে অভিনয় করছেন মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, তৌসিফ মাহবুব, চাষী আলম ও শামীম হাসান সরকার। এ ছাড়া ধারাবাহিকটিতে রয়েছেন মুসাফির সৈয়দ বাচ্চু, অর্চিতা স্পর্শিয়াসহ আরও অনেকে।

ভোরের আকাশ/জেআ

শেয়ার করুন: