শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কারিনা-প্রিয়াঙ্কার চেয়ে সেরা: নিজের প্রশংসায় কী করলেন কঙ্গনা?

বিনোদন ডেস্ক

প্রকাশ : ৩১ জুলাই ২০২৫, ১:৪৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কারিনা-প্রিয়াঙ্কার চেয়ে সেরা: নিজের প্রশংসায় কী করলেন কঙ্গনা?
কারিনা-প্রিয়াঙ্কার চেয়ে সেরা: নিজের প্রশংসায় কী করলেন কঙ্গনা?

বলিউডের ‘কুইন’ খ্যাত অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত প্রায়ই তার স্পষ্টভাষী মন্তব্য এবং সমসাময়িকদের সঙ্গে বিতর্কে জড়িয়ে থাকেন। তবে এবার প্রশংসার জোয়ারে ভাসছেন তিনি। প্রিয়াঙ্কা চোপড়া ও কারিনা কাপুর খানের মতো জনপ্রিয় অভিনেত্রীদের ছাড়িয়ে কঙ্গনাকে "সেরা অভিনেত্রী" হিসেবে আখ্যা দিয়েছেন দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা ও অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী পবন কল্যাণ।

সম্প্রতি তার নতুন সিনেমা ‘হরি হারা বীরা মল্লু’–এর প্রচারে অংশ নিতে গিয়ে এক সাক্ষাৎকারে পবন কল্যাণ কঙ্গনার প্রশংসায় ভাসান। তিনি বলেন, “কঙ্গনা একজন শক্তিশালী ও পরিপক্ব অভিনেত্রী। প্রিয়াঙ্কা ও কারিনার চেয়েও তিনি এগিয়ে।”

এই মন্তব্যের পর কঙ্গনা রানাওয়াত চুপ থাকেননি। তিনি তাৎক্ষণিকভাবে পবন কল্যাণের ওই বক্তব্য নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেন এবং হাতজোড় ও ভালোবাসার ইমোজি দিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সাক্ষাৎকারে পবন কল্যাণ আরও জানান, তিনি ভবিষ্যতে কঙ্গনা বা কৃতি স্যাননের সঙ্গে কাজ করতে আগ্রহী।
প্রিয়াঙ্কা ও কঙ্গনার মধ্যে একজনকে বেছে নিতে বলা হলে তিনি নির্দ্বিধায় কঙ্গনার পক্ষেই রায় দেন।

তবে কঙ্গনা বনাম কারিনা— এমন প্রশ্নে কিছুটা দ্বিধাগ্রস্ত হয়ে পড়েন পবন কল্যাণ। তবে শেষ পর্যন্ত তিনি বলেন, “‘ইমার্জেন্সি’ ছবিতে কঙ্গনাকে ইন্দিরা গান্ধীর চরিত্রে দেখে আমি মুগ্ধ। এমন শক্তিশালী পারফরম্যান্স দেখার পর একজন পরিণত অভিনেত্রীকেই প্রাধান্য দেওয়া উচিত।”

‘ইমার্জেন্সি’ ছবির মাধ্যমে কঙ্গনা শুধু অভিনয়ই করেননি, বরং পরিচালনার দায়িত্বও নিজের কাঁধে তুলে নিয়েছেন। ছবিটি মুক্তির অপেক্ষায় রয়েছে, আর তারই মধ্যে এমন প্রশংসা কঙ্গনার অভিনয় দক্ষতার স্বীকৃতিকে আরও পোক্ত করল।

ভোরের আকাশ//হ.র

শেয়ার করুন: