শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ঢাকাকে নিজের ঘর মনে হয় : শ্রীকান্ত

বিনোদন ডেস্ক

প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬, ১:২২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ওপার বাংলার খ্যাতিমান সংগীতশিল্পী শ্রীকান্ত আচার্য সদ্য পরিবার নিয়ে বাংলাদেশ সফরে এসেছেন। বাংলাদেশি শ্রোতাদের ভালোবাসায় সিক্ত এই শিল্পী দেশের বিভিন্ন স্থান ঘুরে দেখেছেন।

শ্রীকান্ত আচার্যের শিকড় এপার বাংলাতেই বলে শোনা যায়। ময়মনসিংহে ছিল তার পূর্বপুরুষের আদি নিবাস। তাই বাংলাদেশের প্রতি তার আলাদা একটা অনুভূতি রয়েছে বলেও জানিয়েছেন তিনি। এখানে এসে তার পুরোনো বন্ধু, ঘনিষ্ঠজনদের সঙ্গে দেখাও করেছেন।

পয়লা বৈশাখ উপলক্ষে ঢাকার ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারে সম্প্রতি বিশেষ সংগীত আয়োজন করা হয়। সেখানে এক মঞ্চে গান করেন শ্রীকান্ত আচার্য; সঙ্গে ছিলেন দেশের গুণী শিল্পী অদিতি মহসিন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গানে গানে ঢাকার সন্ধ্যা মাতান এই দুই শিল্পী। এদিন শ্রোতাদের মাঝে ছিলেন দেশের শোবিজ অঙ্গনের বেশ কয়েক পরিচিত মুখ ও রাজনৈতিক অঙ্গনের ব্যক্তিরা।

শ্রীকান্ত জানান, বহুদিন পর যেন নিজ দেশেই ফিরে এসেছেন তিনি। এই আয়োজনের সুযোগ করে দেওয়ার জন্য ভারতীয় হাইকমিশন ও বাংলাদেশের আয়োজকদের আন্তরিক ধন্যবাদ। বেশ কয়েক বছর পর আমার এই যে ঢাকাতে আসার সুযোগ হলো, এটা আমার কাছে নিজের ঘরে ফিরে আসার মতো। এটা এমনই একটি উপলব্ধি বা অনুভূতি বলতে পারেন।

এই গুণী শিল্পী অদিতি মহসিনের প্রশংসা করে বলেন, যে সম্মান ও সুযোগ আমি এই কয়েকদিন ধরে এখানে পাচ্ছি; এই দেশের (বাংলাদেশ) এই উপমহাদেশের রবীন্দ্রসংগীতশিল্পী, শুধু তাই নয়- অতুল প্রসাদ, রজনীকান্তের গান যার কণ্ঠে মূর্ত হয়, সেই অদিতি মহসিনের সঙ্গে মঞ্চ ভাগাভাগি করে নেওয়ার সুযোগ এটা আমার কাছেও বিরাট সম্মানের।

পশ্চিমবঙ্গের পাশপাশি বাংলাদেশেও তুমুল জনপ্রিয় শ্রীকান্ত আচার্য। এর আগে জানিয়েছিলেন, ২৬ বছর ধরে ঢাকায় আসা যাওয়া তার। এবার পয়লা বৈশাখের মতো উৎসবের আমেজে এই অন্যরকম অনুভূতি দিয়েছে তাকে। সব মিলিয়ে বাংলাদেশ সফরে অত্যন্ত আপ্লুত এই গুণী শিল্পী।

ভোরের আকাশ/সু.পা

‘ঢাকাকে’ ঘর মনে হয়

শেয়ার করুন: