আজীবন সম্মাননা পাচ্ছেন কনক চাঁপা

সংগীতাঙ্গনের অন্যতম মর্যাদাপূর্ণ আয়োজন ‘টিএমএসএস-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড ২০২৫’-এর ২০তম আসর বসতে যাচ্ছে উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী শহর বগুড়ায়।
আগামী ৭ এপ্রিল শহরের নান্দনিক পাঁচতারকা হোটেল মমো ইনের উন্মুক্ত প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে এই জাঁকজমকপূর্ণ আয়োজন। হোটেল অ্যান্ড রিসোর্ট মমো ইনের উন্মুক্ত প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে আরও ১৮টি বিভাগে পুরস্কার দেওয়া হবে।
জাঁকজমকপূর্ণ আয়োজনে উপস্থিত থাকবেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ড. হোসনে আরা বেগম, শিল্পী রুনা লায়লা, সাবিনা ইয়াসমিন, আফজাল হোসেন, মো. খুরশীদ আলম, রফিকুল আলম, কোনাল, ঝিলিক, ইমরান, লিজা, লুইপাসহ দেশ বরেণ্য শিল্পী ও কলাকুশলীরা।
ভোরের আকাশ/এসএইচ