শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ভারতে আসছেন শাকিরা

বিনোদন ডেস্ক

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ৫:২৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ভারতে আসছেন জনপ্রিয় পপ তারকা শাকিরা। আগামী ১০ এপ্রিল মুম্বাই এবং ১৫ এপ্রিল দিল্লিতে পারফর্ম করবেন তিনি। ‘ফিডিং ইন্ডিয়া কনসার্ট ২০২৬’ নামে একটি অনুষ্ঠানে যোগ দেবেন শাকিরা।

জানা গেছে, ফিডিং ইন্ডিয়া নামের একটি দাতব্য সংস্থা এবং ডিস্ট্রিক্ট বাই জোমাটো যৌথভাবে এই কনসার্টের আয়োজন করছে। ‘ফিডিং ইন্ডিয়া কনসার্ট ২০২৬’ এর তৃতীয় সংস্করণ এটি। এতে শাকিরা ছাড়াও আন্তর্জাতিক ও ভারতের অনেক তারকা পারফর্ম করবেন।

আয়োজকেরা বলছেন, শাকিরার এই সফর শুধু বিনোদনের জন্য নয়; ক্ষুধা ও অপুষ্টি নিয়ে সচেতনতা তৈরিও এর অন্যতম লক্ষ্য। মুম্বাইয়ে তিনি পারফর্ম করবেন মহালক্ষ্মী রেসকোর্সে এবং দিল্লিতে জওহরলাল নেহরু স্টেডিয়ামে।

এক বিবৃতিতে শাকিরা বলেন, ভারতে পারফর্ম করা সব সময়ই আমার জন্য বিশেষ। মুম্বাই ও দিল্লির ভক্তদের সঙ্গে আবারও যুক্ত হতে পেরে আমি রোমাঞ্চিত। ফিডিং ইন্ডিয়া কনসার্ট শুধু সংগীত নয়; এটি একসঙ্গে দাঁড়িয়ে নিশ্চিত করা যে, প্রতিটি শিশু তার বেড়ে ওঠার জন্য প্রয়োজনীয় পুষ্টি পায়।

শুধু তারকাখ্যাতিই নয়, নিজের ‘বেয়ারফুট ফাউন্ডেশন’ এর মাধ্যমে শিক্ষা ও শিশু কল্যাণে কাজ করে যাচ্ছেন তিনি। এই উদ্যোগটি ফিডিং ইন্ডিয়া কনসার্টের ‘ক্ষুধা ও অপুষ্টিমুক্ত দেশ’ গড়ার লক্ষ্যর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ফিডিং ইন্ডিয়া কনসার্ট একটি কমিউনিটি-চালিত উদ্যোগ, যার লক্ষ্য ২০৩০ সালের মধ্যে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ‘জিরো হাঙ্গার’ অর্জনের প্রচেষ্টাকে ত্বরান্বিত করা।

এর আগে ২০০৭ সালে ‘ওরাল ফিক্সেশন’ ট্যুরের অংশ হিসেবে মুম্বাইয়ে পারফর্ম করেছিলেন শাকিরা।  

ভোরের আকাশ/এসএইচ

ভারতশাকিরা

শেয়ার করুন: