শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আমি এখন ‘জাতীয় ফুপু’ : দীপা খন্দকার

বিনোদন ডেস্ক

প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬, ৩:১৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘এটা আমাদেরই গল্প’ বর্তমানে সামাজিক মাধ্যম ও ইউটিউবে ব্যাপক আলোচনায় রয়েছে। নাটকটির ‘ফাতেমা’ চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়াচ্ছেন জ্যেষ্ঠ অভিনেত্রী দীপা খন্দকার।

সম্প্রতি এক সংবাদ সম্মেলনে নাটকটির জনপ্রিয়তা এবং নিজের চরিত্র নিয়ে কথা বলেন তিনি। দর্শকের আগ্রহ প্রসঙ্গে তিনি বলেন, পরিবারভিত্তিক গল্পের প্রতি দর্শকের আলাদা টান রয়েছে, আর এই নাটকের প্রতি মানুষের প্রতিদিনের অপেক্ষাই তার প্রমাণ।

দীপা খন্দকার জানান, দীর্ঘ অভিনয় জীবনে কোনো নাটকের প্রতিটি পর্বের জন্য দর্শকের এমন আগ্রহ তিনি আগে দেখেননি। তার মতে, এটি দর্শকের ভালোবাসারই প্রতিফলন, যারা নিয়মিত নতুন পর্ব দেখতে চাচ্ছেন।

নাটকটির সাফল্যের কৃতিত্ব তিনি নির্মাতা মোস্তফা কামাল রাজকে দিয়েছেন। তার ভাষায়, দর্শকের হৃদয়ে এত বড় জায়গা করে নেবে—এটি তারা আগে থেকে বুঝতে পারেননি। শুধু ভালো কাজ করার উদ্দেশ্য নিয়েই শুরু হয়েছিল, যা এতটা সাড়া পাবে তা কল্পনাও ছিল না।

নাটকের জনপ্রিয় ‘ফুপু’ চরিত্রটি নিয়ে ব্যক্তিগত অনুভূতি জানাতে গিয়ে দীপা খন্দকার বলেন, দর্শকের ভালোবাসা তার জীবনে নতুন এক অভিজ্ঞতা এনে দিয়েছে। তার কথায়, “আমার জীবনে ভাই না থাকায় আমি কখনো ফুপু হতে পারিনি, কিন্তু এই চরিত্র আমাকে যেন ‘জাতীয় ফুপু’ বানিয়ে দিয়েছে।”

বর্তমানে প্রায় ৪৬টি পর্ব প্রচারিত এই ধারাবাহিকে তার স্বামীর চরিত্রে অভিনয় করছেন ইন্তেখাব দিনার। পারিবারিক আবেগ, সম্পর্ক এবং সহযোগিতার গল্পে নাটকটি দর্শকের কাছে আরও গ্রহণযোগ্যতা পেয়েছে। সামাজিক মাধ্যমেও দীপা খন্দকার এখন এই চরিত্রের কারণে ব্যাপকভাবে ‘জাতীয় ফুপু’ নামে পরিচিত হয়ে উঠেছেন।

ভোরের আকাশ/সু.পা

আমি এখন ‘জাতীয় ফুপু’

শেয়ার করুন: