শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

হিমালয়ের দেশে ব্যাচেলর পয়েন্টের শুটিং

বিনোদন ডেস্ক

প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬, ২:২৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

এবার দেশের সীমানা পেরিয়ে বিদেশের মাটিতে শুটিংয়ে যাচ্ছে তরুণ প্রজন্মের মন জয় করা জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’। ঈদুল আজহার আনন্দ দ্বিগুণ করতে বিশেষ পর্বের দৃশ্যধারণ শুরু করতে নেপালে যাচ্ছে পুরো টিম।

নির্মাতা কাজল আরেফিন অমির নির্দেশনায় ‘ব্যাচেলর পয়েন্ট’ ইউনিটের একঝাঁক তারকা আজ সকালে নেপালের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। জানা গেছে, নেপালের মনোমুগ্ধকর পাহাড়ি পরিবেশ ও আকর্ষণীয় লোকেশনে টানা আট দিন চলবে বিশেষ এই ঈদ পর্বের শুটিং। কেবল গল্পের মোড়েই নয়, দৃশ্যধারণেও দর্শকদের জন্য থাকছে বড় চমক—এমনটাই জানিয়েছে নির্মাতা সূত্র।

২০১৭ সালে যাত্রা শুরু করা এই ধারাবাহিকটি এখন জনপ্রিয়তার এক অনন্য উচ্চতায় পৌঁছেছে। বর্তমানে নাটকটির পঞ্চম সিজন চলমান রয়েছে। তরুণদের মেস লাইফ, বন্ধুত্ব, প্রেম ও দৈনন্দিন জীবনের হাসি-কান্না নিখুঁতভাবে তুলে ধরার কারণে প্রতিটি সিজনই দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলেছে। ইউটিউবে কোটি কোটি ভিউ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে চরিত্রগুলো নিয়ে ব্যাপক আলোচনাই নাটকটির সাফল্যের প্রমাণ।

২০১৭ সালে চ্যানেল নাইনের মাধ্যমে প্রথম প্রচারিত হয়। ইউটিউবে ধ্রুব টিভির চ্যানেলে প্রতিটি পর্ব ভিউয়ের নতুন রেকর্ড গড়েছে। চতুর্থ সিজন শেষ হওয়ার পর দর্শকদের প্রবল চাহিদার কারণে শুরু হয় পঞ্চম সিজন।

নাটকটির সাফল্যের পেছনে রয়েছেন মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, চাষী আলম, সাবিলা নূর, শরাফ আহমেদ জীবন, সুমন পাটোয়ারি, পাভেল ও শিমুলসহ একঝাঁক জনপ্রিয় তারকার অনবদ্য অভিনয়।

সাধারণত ঢাকার পরিচিত পরিবেশে চিত্রায়িত হলেও এবার নেপালের পাহাড়ি প্রেক্ষাপটে ব্যাচেলরদের নতুন রসায়ন কেমন জমবে—তা নিয়ে ভক্তদের মধ্যে কৌতূহল তুঙ্গে। চিরচেনা কাস্টিংয়ের সঙ্গে নেপালের নতুন পরিবেশ নাটকের গল্পে ভিন্ন মাত্রা যোগ করবে বলে আশা করা হচ্ছে।

ভোরের আকাশ/সু.পা

ব্যাচেলর পয়েন্টনেপালে

শেয়ার করুন: