শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

এবার আমেরিকায় মুক্তি পাচ্ছে ‘দম’

মো. রফিকুল ইসলাম

প্রকাশ : ২৮ মার্চ ২০২৬, ৩:২৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

ঈদুল ফিতরে মুক্তির পর থেকেই দর্শকপ্রিয়তায় রয়েছে আফরান নিশো, পূজা চেরি ও চঞ্চল চৌধুরী অভিনীত সিনেমা ‘দম’। সিনেমাটির প্রায় প্রতিটি শো-ই হাউজফুল যাচ্ছে। দর্শক চাহিদায় সিনেমাটি আন্তর্জাতিক বাজারেও মুক্তি পেয়েছে। গত ২৭ মার্চ থেকে শুরু হওয়া এই শো চলবে ২৯শে মার্চ পর্যন্ত, অস্ট্রেলিয়ার বিভিন্ন হলে।

এবার আমেরিকায় মুক্তি পাচ্ছে ‘দম’। আগামী ১০ এপ্রিল থেকে সিনেমাটি নিউইয়র্ক এবং লস আঞ্জেলেস-এ রেদওয়ান রনি পরিচালিত সিনেমাটি মুক্তি পাবে। এরপর ১৭ এপ্রিল আমেরিকায় মুক্তি পাবে। এ তথ্য নিশ্চিত করেছেন সিনেমাটির প্রযোজক শাহরিয়ার শাকিল এবং আন্তর্জাতিক পরিবেশনা সংস্থা বায়োস্কোপ ফিল্মসের রাজ হামিদ ও নওশাবা রশিদ।

এক বিবৃতিতে তারা জানান, আগামী শুক্রবার, ১০ এপ্রিল নিউইয়র্ক এবং লস আঞ্জেলেস-এ প্রিমিয়ারসহ মুক্তি পাবে ঈদের উত্তাল করা সিনেমা ‘দম’। এই দুটি শহরে পুরো সপ্তাহ চলার পর ১৭ এপ্রিল আমেরিকা এবং কানাডাজুড়ে মুক্তি পাবে ব্যতিক্রম ধর্মী এই সিনেমাটি।

রাজ হামিদ বলেন, ‘উত্তর আমেরিকার বাংলা সিনেমার দর্শকরা বাংলা চলচ্চিত্রকে নতুন প্রাণ দিয়েছে। দম হবে আমাদের ৫৩ তম পরিবেশনা। আপনাদের ভালবাসায় এত দূর আসা।’

১০ বছর পর বড় পর্দায় রেদওয়ান রনির প্রত্যাবর্তন এবং প্রথমবারের মতো আফরান নিশো ও চঞ্চল চৌধুরীর মতো দুই শক্তিশালী অভিনেতার একসঙ্গে পর্দায় আসা আমেরিকায় সিনেমাটি ঘিরে দর্শকদের মধ্যে বাড়তি কৌতূহল তৈরি করেছে।

এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড এবং চরকি প্রযোজিত ‘দম’ নিয়ে দর্শকের মধ্যে কৌতূহল ছিল ঘোষণার পর থেকেই। এর চিত্রনাট্য লিখেছেন রেদওয়ান রনি, রবিউল আলম রবি, সৈয়দ আহমেদ শাওকী, আল-আমিন হাসান নির্ঝর ও মো. সাইফুল্লাহ রিয়াদ।

ভোরের আকাশ/ র.ই


 

দমমো. সাইফুল্লাহ রিয়াদ

শেয়ার করুন: