পরীমণিকে গুলি করে হত্যার হুমকি

বাংলাদেশের চলচ্চিত্রাঙ্গনের আলোচিত অভিনেত্রী পরীমণিকে গুলি করে হত্যার হুমকি দেওয়া হয়েছে। রোববার (৮ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টের মাধ্যমে এ তথ্য নিজেই প্রকাশ করেন তিনি।
পোস্টে দেখা যায়, অজ্ঞাত ব্যক্তি তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করার পাশাপাশি গুলি করে হত্যার হুমকি দেয়। বিষয়টি প্রকাশ্যে আসার পর ভক্ত ও শুভানুধ্যায়ীদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে পরীমণি এশিয়া বলেন, হুট করে একটি বিদেশি নম্বর থেকে আমাকে কল দিয়েই বিভিন্ন গালিগালাজ শুরু করেন। পাশাপাশি ভোট নিয়ে কিছু বলা ও সোশ্যাল মিডিয়ায় কিছু শেয়ার করা যাবে না বলে আমাকে হত্যার হুমকি দেয়।
পরীমণি অভিনীত বেশ কিছু চলচ্চিত্র মুক্তির অপেক্ষায় আছে। পাশাপাশি ‘গোলাপ’ নামের নতুন আরও এক ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। যেখানে তার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেবেন নিরব হোসাইন।
ভোরের আকাশ/এনএস