শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ইসরায়েলি হামলায় আট শিশুসহ নিহত আরও ২৬

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১২ মে ২০২৫, ৯:৩৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ইসরায়েলি হামলায় আট শিশুসহ নিহত আরও ২৬
ইসরায়েলি হামলায় আট শিশুসহ নিহত আরও ২৬

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাইলি হামলায় কমপক্ষে ২৬ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ৮টি শিশুও রয়েছে। হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া এক বিবৃতির বরাতে তুরস্কভিত্তিক সংবাদ সংস্থা আনাদুলো সোমবার (১২ মে) সকালে এ তথ্য জানিয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওই বিবৃতি থেকে জানা যায়, শনিবার ভোর থেকে রোববার রাত পর্যন্ত গাজার পৃথক স্থান বিশেষ করে শরণার্থী শিবির ও বেসামরিক আবাসিক স্থাপনায় ইসরায়েলি হামলায় ২৬ জন নিহত হয়েছেন, যার মধ্যে শিশু রয়েছে ৮ জন। এ সময় শতাধিক ফিলিস্তিনিকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া রোববার ভোরেও গাজার কয়েকটি স্থানে ভয়াবহ বিমান হামলার কথা জানিয়েছে আল-জাজিরা।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, শুক্রবারের হতাহতের সংখ্যাসহ ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি আগ্রাসনে গাজায় নিহতের মোট সংখ্যা প্রায় ৫২ হাজার ৮০০ জনে পৌঁছেছে এবং মোট আহতের সংখ্যা পৌঁছেছে ১ লাখ ২০ হাজারে।

দীর্ঘ ১৫ মাস সামরিক অভিযানের পর যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপে গত ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল। তারপর প্রায় দুইমাস গাজায় কম-বেশি শান্তি বজায় ছিল; কিন্তু গাজা থেকে সেনা প্রত্যাহারের প্রশ্নে হামাসের মতানৈক্যকে কেন্দ্র করে মার্চ মাসের তৃতীয় গত সপ্তাহ থেকে ফের গাজায় বিমান হামলা শুরু করে ইসরায়েল।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, গত ১৮ মার্চ থেকে গাজায় নতুন করে শুরু হওয়া ইসরায়েলি বিমান হামলায় এখন পর্যন্ত ২ হাজার ৭০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত এবং আরও ৭ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: