শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

খাদ্যের বিষক্রিয়ায় আক্রান্ত নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২১ জুলাই ২০২৫, ১১:২৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

খাদ্যে বিষক্রিয়ার কারণে অসুস্থ হয়ে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ৭৫ বছর বয়সী এই নেতা বর্তমানে চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন এবং অবস্থার উন্নতি হচ্ছে বলে জানা গেছে। 

স্থানীয় সময় রোববার (২০ জুলাই) নেতানিয়াহুর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে। সেই সঙ্গে আগামী তিন দিন বাসা থেকেই দাপ্তরিক কাজ চালিয়ে যাবেন বলেও জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, রোববার সকালে নিয়মিত মন্ত্রিসভা বৈঠকে উপস্থিত ছিলেন না নেতানিয়াহু। আর এ সময়েই তার অসুস্থতার খবর প্রকাশ্যে আসে। পরে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে জানানো হয়, তিনি রাতে হঠাৎ অসুস্থ বোধ করেন। হাদাসা আইন কেরেম হাসপাতালের অভ্যন্তরীণ মেডিসিন বিভাগের পরিচালক ডা. আলোন হার্শকো তাকে বাসায় গিয়ে পরীক্ষা করেন।

চিকিৎসকেরা জানান, নষ্ট খাবার খাওয়ার ফলে নেতানিয়াহুর অন্ত্রে প্রদাহ সৃষ্টি হয়েছে। এতে তিনি পানিশূন্যতায় ভুগছেন এবং তাকে স্যালাইন দিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানানো হয়েছে।

চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, আগামী তিন দিন তিনি বাসা থেকেই রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনা করবেন বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর দপ্তর। এ কারণে সোমবার ও মঙ্গলবার নেতানিয়াহুর দুর্নীতির মামলার শুনানি স্থগিত করা হয়েছে। আদালত গ্রীষ্মকালীন ছুটিতে চলে যাওয়ায় ৫ সেপ্টেম্বরের আগে কোনো শুনানি হওয়ার সম্ভাবনা নেই।

উল্লেখ্য, নেতানিয়াহুর দেহে ২০২৩ সালে একটি পেসমেকার বসানো হয়েছিল। এছাড়া ২০২৪ সালের ডিসেম্বরে মূত্রনালিতে সংক্রমণের কারণে তাঁর প্রোস্টেট অপসারণ করা হয়। বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল এবং তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন বলে নিশ্চিত করেছে প্রধানমন্ত্রীর দপ্তর।

ভোরের আকাশ/এসএইচ

ইসরাইলবেনিয়ামিন নেতানিয়াহু

শেয়ার করুন: