ভেনেজুয়েলার আকাশসীমা সম্পূর্ণ বন্ধের নির্দেশ দিলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলা ও পার্শ্ববর্তী সম্পূর্ণ আকাশসীমা বন্ধ ঘোষণা করেছেন। শনিবার (২৯ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টের মাধ্যমে এ ঘোষণা দেন তিনি। গত সপ্তাহে মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) কর্তৃক বিমান সংস্থাগুলোকে ‘ক্রমবর্ধমান নিরাপত্তা পরিস্থিতির’ বিষয়ে সতর্ক করার পরেই এমন ঘোষণা এলো।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প প্রশাসন দীর্ঘদিন ধরে ভেনেজুয়েলাকে মাদুরোর নেতৃত্বে ওই সব অবৈধ মাদক সরবরাহে জড়িত বলে অভিযোগ করে আসছে, যা যুক্তরাষ্ট্রে বহু মানুষের প্রাণ নিয়েছে। মাদুরো অবশ্য তার বিরুদ্ধে আনা এসব অভিযোগ অস্বীকার করেন।
এর আগে, মাদক পাচার রোধে দেশটিতে স্থল অভিযানের হুঁশিয়ারি দিয়েছিলেন ট্রাম্প। গত সেপ্টেম্বর থেকে ক্যারিবিয়ান সাগরে একের পর এক নৌযানে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। যার চরমে ভেনেজুয়েলার সাথে উত্তেজনা চরমে পৌঁছেছে। পরবর্তীতে, ২৩ নভেম্বর ভেনেজুয়েলায় শিগগিরই নতুন ধাপের অভিযান শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র বলে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছিলেন নাম প্রকাশে অনিচ্ছুক চার মার্কিন কর্মকর্তা।
রয়টার্সকে দুই মার্কিন কর্মকর্তা জানান, বিবেচনাধীন বিকল্পগুলোর মধ্যে মাদুরোকে হটানোর পরিকল্পনাও রয়েছে। ওয়াশিংটন মাদক বিরোধী অভিযানে কথা বললেও বিশ্লেষকদের মত, মাদুরোকে ক্ষমতাচ্যুত করতেই এই তৎপরতা দেশটি।
অপরদিকে, ২০১৩ সাল থেকে ক্ষমতায় থাকা মাদুরো অভিযোগ করেছেন, ট্রাম্প তাকে উৎখাত করতে চান। তবে, ভেনেজুয়েলার জনগণ ও সামরিক বাহিনী এমন প্রচেষ্টা প্রতিহত করবে বলে দাবি করেন তিনি।
ভোরের আকাশ/এসএইচ