শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কানাডায় আগাম নির্বাচনের ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৪ মার্চ ২০২৫, ৯:০৯ অপরাহ্ন

শেয়ার করুন:
কানাডায় আগাম নির্বাচনের ঘোষণা
কানাডায় আগাম নির্বাচনের ঘোষণা

কানাডায় আগাম নির্বাচনের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নি। রোববার (২৩ মার্চ) তিনি জানান আগামী ২৮ এপ্রিল নির্বাচন অনুষ্ঠিত হবে।

অটোয়ায় গভর্নর জেনারেলের সঙ্গে সাক্ষাতের পর লিবারেল পার্টির নেতা কার্নি সাংবাদিকদের বলেন, আমরা আমাদের জীবদ্দশার সবচেয়ে বড় সংকটের মুখোমুখি, যার কারণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রাম্পের অন্যায় বাণিজ্যনীতি ও আমাদের সার্বভৌমত্বের বিরুদ্ধে তার হুমকি।

তিনি বলেন, আমি কানাডাবাসীর কাছে শক্তিশালী ও ইতিবাচক ম্যান্ডেট চাইছি, যেন আমরা প্রেসিডেন্ট ট্রাম্পের মোকাবেলা করতে পারি এবং এমন একটি নতুন কানাডীয় অর্থনীতি গড়ে তুলতে পারি যা সবার জন্য কাজ করবে। আমি জানি, আমাদের বড় পরিবর্তন দরকার—ইতিবাচক পরিবর্তন।

নিয়ম অনুযায়ী, নির্বাচন ২০ অক্টোবরের মধ্যে হওয়ার কথা ছিল। তবে বিশেষজ্ঞদের মতে, কার্নি লিবারেল পার্টির সাম্প্রতিক জনপ্রিয়তার সুযোগ কাজে লাগাতে আগাম নির্বাচন ডেকেছেন।

২০১৫ সাল থেকে ক্ষমতায় থাকা লিবারেল পার্টির সমর্থন ট্রুডোর জানুয়ারির পদত্যাগ ঘোষণার পর থেকেই বেড়ে চলেছে। ট্রাম্পের একের পর এক হুমকির মধ্যেও দলটির জনপ্রিয়তা এখন ঊর্ধ্বমুখী।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: