শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ সীমান্ত পরিদর্শনে ভারতের সেনা কর্মকর্তারা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৫, ২:১১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বাংলাদেশ-ভারতের সীমান্তবর্তী ত্রিপুরার দক্ষিণ বিভাগের আন্তর্জাতিক সীমান্ত পরিদর্শন করেছেন ভারতের সেনাবাহিনী, আসাম রাইফেলস এবং বিএসএফের কর্মকর্তারা। সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে নর্থইস্ট শুক্রবার (১৯ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যমটি বলেছে, বাংলাদেশে উত্তেজনার মধ্যেই সেনা কর্মকর্তারা সীমান্তের নিরাপত্তা পরিদর্শন করতে এসেছেন। কর্মকর্তারা বেলুনিয়া সাব-ডিভিশনের কাছে স্পর্শকাতর স্থানে স্থল পর্যায়ের প্রস্তুতি সম্পর্কে খোঁজখবর নেন। ত্রিপুরার সঙ্গে বাংলাদেশের ৮৫৬ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। যেটির বেশিরভাগেই কোনো ধরনের বেঁড়া নেই।

ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ড জানিয়েছে, ইস্টার্ন কমান্ডের জেনারেল অফিসার কমান্ডিং-ইন-চিফ লেফটেন্যান্ট জেনারেল আরসি তিওয়ারি অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাদের নিয়ে বেলুনিয়া সীমান্তবর্তী চৌকি প্রদর্শন করেন।

সফরে লেফটেন্যান্ট জেনারেল তিওয়ারি সম্মুখভাগে মোতায়েনকৃত সেনাদের সঙ্গে কথাবার্তা বলেন এবং নিরাপত্তা প্রস্তুতি পর্যবেক্ষণ করেন। তিনি সেনাবাহিনী, আধাসামরিক বাহিনী আসাম রাইফেলস এবং বিএসএফকে উচ্চ পর্যায়ের পেশাদারিত্ব ও প্রস্তুতি বজায় রাখতে বলেন।

সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে নর্থইস্ট বলেছে, জাতীয় নাগরিক পার্টির হাসনাত আবদুল্লাহ ভারতের ‘সেভেন সিস্টার্স’ নিয়ে যে মন্তব্য করেছেন; তারপর উচ্চপদস্থ সেনা কর্মকর্তাদের এ সীমান্ত সফর বেশ গুরুত্বপূর্ণ।

ভোরের আকাশ/এসএইচ

সেনা কর্মকর্তাভারত

শেয়ার করুন: