শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ভয়ংকর অ-পারমাণবিক বোমা উন্মোচন করল তুরস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৩০ জুলাই ২০২৫, ৮:২৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

তুরস্ক তাদের ইতিহাসের সবচেয়ে শক্তিশালী অ-পারমাণবিক বোমা ‘গাজাপ’ প্রথমবারের মতো প্রকাশ্যে এনেছে। ইস্তাম্বুলে আয়োজিত আন্তর্জাতিক প্রতিরক্ষা শিল্পমেলা ২০২৫-এ এই বোমাটির আনুষ্ঠানিক প্রদর্শন করা হয়। প্রায় ৯৭০ কেজি ওজনের এই বিধ্বংসী বোমাটি তৈরি করেছে তুরস্কের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গবেষণা ও উন্নয়ন কেন্দ্র।

বোমাটির বিষয়ে তুরস্কের এক সরকারি কর্মকর্তা আনাদোলু এজেন্সিকে জানান, বোমাটি প্রতি মিটারে ১০ দশমিক ১৬টি বিস্ফোরণ ঘটাতে পারে। বিপরীতে একটি সাধারণ বোমা তিন মিটার ব্যবধানে একটি বিস্ফোরণ ঘটে। বিপরীতে একটি সাধারণ বোমা তিন মিটার ব্যবধানে একটি বিস্ফোরণ ঘটে। এই বিশেষ বৈশিষ্ট্যের কারণে এর ধ্বংস ক্ষমতা অনেক বেশি। 

তিনি বলেন, বোমাটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যে, এই বোমাটি মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান থেকে ফেলা যায়।

ওই কর্মকর্তা আরও বলেন, আরঅ্যান্ডডি সেন্টার বিস্ফোরক ও ফিলার ডিজাইনে পরিবর্তন এনেছে। বোমাটির গুণগত যাচাই ও সার্টিফিকেশন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, এবং এটি ব্যবহারের জন্য সম্পূর্ণ প্রস্তুত।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের তৈরি এফ-১৬ যুদ্ধ বিমানকে তুরস্কের আকাশ পাহারার মেরুদণ্ড হিসেবে বিবেচনা করা হয়। দেশটি যুক্তরাষ্ট্রের পর সর্বোচ্চ সংখ্যক এফ-১৬ যুদ্ধবিমান রয়েছে তুরস্কের হাতেই রয়েছে। বিশ্বজুড়ে মাত্র ৫টি দেশ রয়েছে যারা স্থানীয়ভাবে মার্কিন প্রযুক্তি ব্যবহার করে এই যুদ্ধবিমান তৈরি করে, তুরস্ক তার অন্যতম। বিভিন্ন প্রতিবেদনের তথ্য অনুসারে, তুরস্কের কাছে বর্তমানে ২৩০ থেকে ২৭০টি এফ-১৬ যুদ্ধবিমান রয়েছে।

ভোরের আকাশ/এসএইচ

অ-পারমাণবিক বোমাতুরস্ক

শেয়ার করুন: