শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

রাশিয়ায় শক্তিশালী ভূমিকম্পের পর জাপানে সুনামি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৩০ জুলাই ২০২৫, ১০:৩০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

রাশিয়ায় ভূমিকম্পের জেরে জাপানেও সুনামি আঘাত হেনেছে। দেশটির উপকূলে সুনামির প্রথম ঢেউ আঘাতের পর আরও শক্তিশালী ঢেউ এগিয়ে আসছে। জাপানের কিছু অংশ ৩ মিটার (৯.৮ ফুট) পর্যন্ত উঁচু ঢেউয়ের কবলে পড়তে পারে। এবার এশিয়ার আরেক দেশ ইন্দোনেশিয়ায় সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

বুধবার (৩০ জুলাই) আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, ইন্দোনেশিয়ার জিওফিজিক্স এজেন্সি পাপুয়া অঞ্চলের জন্য সুনামির সতর্কতা জারি করেছে। দ্রুত এ অঞ্চলের বাসিন্দাদের উঁচু স্থানে আশ্রয় নিতে আহ্বান জানিয়েছে সংস্থাটি।

সতর্কতায় বলা হয়েছে, আজ বিকেলের মধ্যে ০.৫ মিটার (১.৬ ফুট) এর কম উচ্চতার সুনামির ঢেউ ইন্দোনেশিয়ার কিছু অংশে আঘাত হানতে পারে। পাপুয়া অঞ্চল, উত্তর মালুকু প্রদেশ এবং গোরোন্তালো প্রদেশের কিছু উপকূলীয় শহর সুনামির উচ্চ ঝুঁকিতে রয়েছে।

এর আগে জাপানের আবহাওয়া সংস্থা সতর্ক করে বলেছে, হোক্কাইডোর উত্তরাঞ্চলসহ দেশটির কিছু অংশে আজ বুধবার (৩০ জুলাই) স্থানীয় সময় সকাল ১০টা থেকে ৩ মিটারের (৯ দশমিক ৮ ফুট) বেশি উচ্চতার সুনামি আঘাত হানতে পারে। ধীরে ধীরে তা দক্ষিণে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। স্থানীয় সময় আজ সকাল ৮টা ২৫ মিনিটে রাশিয়ার পূর্ব উপকূলীয় এলাকায় ৮ দশমিক ৮ মাত্রার ভূ–কম্পন অনুভূত হয় বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।

ইউএসজিএস শুরুতে জানিয়েছিল, রিখটার স্কেলে এ ভূমিকম্পের মাত্রা ৮। পরে তা দুই দফায় সংশোধন করে ৮ দশমিক ৭ করা হয়। সুনামি সতর্কতা জারির পর স্থানীয় শাখালিন অঞ্চলের ছোট একটি শহর থেকে লোকজনকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে জাপানের পাশাপাশি সুনামি সতর্কতা জারি করা হয়েছে তাইওয়ান ও যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যে।

ভোরের আকাশ/এসএইচ

জাপানসুনামিরাশিয়াভূমিকম্প

শেয়ার করুন: