শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আজারবাইজান সীমান্তে তুরস্কের সামরিক বিমান বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫, ৪:২৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আজারবাইজান থেকে ফেরার পথে তুরস্কের সামরিক বাহিনীর একটি সি-১৩০ কার্গো বিমান জর্জিয়া সীমান্তের কাছে বিধ্বস্ত হয়েছে। 

মঙ্গলবার (১১ নভেম্বর) জর্জিয়া-আজারবাইজান সীমান্তের কাছে ওই বিমান বিধ্বস্ত হয়েছে বলে তুরস্কের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।

এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, আজারবাইজান থেকে দেশে ফেরার পথে একটি সি-১৩০ সামরিক কার্গো বিমান জর্জিয়া-আজারবাইজান সীমান্তে বিধ্বস্ত হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, এই ঘটনার পরপরই আজারবাইজান ও জর্জিয়ার কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। তবে বিমানে কতজন যাত্রী ছিলেন কিংবা কেউ হতাহত হয়েছেন কি না; সেই বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনও তথ্য পাওয়া যায়নি।

এদিকে, এক বিবৃতিতে জর্জিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও তুরস্কের সামরিক বাহিনীর কার্গো বিমান বিধ্বস্তের তথ্য নিশ্চিত করেছে। বিবৃতিতে বলা হয়েছে, তুরস্কগামী একটি সামরিক কার্গো বিমান দুর্ঘটনার শিকার হয়েছে। বিমানটি আজারবাইজানের সীমান্ত থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে জর্জিয়ার ভূখণ্ডে বিধ্বস্ত হয়েছে। বিমান বিধ্বস্তের এই ঘটনায় জর্জিয়া কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে বলেও বিবৃতিতে জানানো হয়েছে।

ভোরের আকাশ/এসএইচ

তুরস্কবিমান দুর্ঘটনা

শেয়ার করুন: