শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

স্বামীকে ইনস্টাগ্রামে তালাক, প্রেমিকের সঙ্গে দুবাই রাজকুমারীর বাগদান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৯ আগস্ট ২০২৫, ১০:৩৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

মরক্কোর বংশোদ্ভূত মার্কিন র‌্যাপার ফ্রেঞ্চ মন্টানার সঙ্গে বাগদান সম্পন্ন করেছেন সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুমের কন্যা রাজকুমারী শেইখা মাহরা মোহাম্মদ রাশিদ আল মাকতুম। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্টের মাধ্যমে প্রথম স্বামীকে তালাক দেওয়ার এক বছর পর মন্টানার সঙ্গে বাগদানের ঘোষণা দিয়েছেন তিনি। বুধবার (২৭ আগস্ট) মার্কিন বিনোদনভিত্তিক ওয়েবসাইট টিএমজেডকে এই খবর নিশ্চিত করেছেন।

বিলাসবহুল জীবনযাপনের জন্য পরিচিত শেখা মাহরা এর আগেও বহুবার আলোচনায় এসেছেন। রাজপরিবারের রক্ষণশীলতার তোয়াক্কা না করে ২০২৩ সালের মে মাসে রাজপরিবারের আরেক সদস্য শেখ মানার বিন মোহাম্মদ আল মাকতুমকে বিয়ে করেছিলেন তিনি। তাদের ঘরে একটি কন্যা সন্তানের জন্ম হয় চলতি বছরের মে মাসে। তবে মেয়ের বয়স দুই মাস না পেরোতেই স্বামীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ এনে বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন শেখা মাহরা।

তিনি ইনস্টাগ্রামে লেখেন, প্রিয় স্বামী, আপনি যখন অন্য সঙ্গীদের নিয়ে ব্যস্ত, আমি আমাদের বিবাহবিচ্ছেদ ঘোষণা করছি। আমি আপনাকে তালাক দিচ্ছি, আমি আপনাকে তালাক দিচ্ছি এবং আমি আপনাকে তালাক দিচ্ছি। সাবধান থাকবেন। তোমার সাবেক স্ত্রী।

২০২৪ সালের শেষ দিকেই শেখা মাহরা ও ৪০ বছর বয়সি ফ্রেঞ্চ মনটানার ঘনিষ্ঠতা নিয়ে গুঞ্জন শুরু হয়। দুবাইয়ে মাহরার সঙ্গে ঘোরাঘুরি ও সামাজিক মাধ্যমে ছবি শেয়ার করার মধ্য দিয়ে তাদের সম্পর্ক জনসম্মুখে আসে। পরে মরক্কো, দুবাই ও প্যারিসে একসঙ্গে সময় কাটাতে দেখা যায় এই জুটিকে। চলতি বছরের জুনে প্যারিস ফ্যাশন উইকের এক ইভেন্টে মাহরাকে বিয়ের প্রস্তাব দেন মনটানা। ফ্যাশন শো ও প্যারিসের 'পন্ট দেস আর্টস' ব্রিজে তাদের হাত ধরাধরি করে হাঁটার ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।

বিবাহবিচ্ছেদের পর শেখা মাহরা নিজের নামেই ‘Mahra M1’ নামে একটি ব্র্যান্ড চালু করেন। এই ব্র্যান্ডের প্রথম পণ্য ছিল একটি পারফিউম, যার নাম দেন ‘DIVORCE’ (বিবাহবিচ্ছেদ)। কালো বোতলের ওপর সাদা অক্ষরে লেখা পারফিউমটির মূল্য রাখা হয়েছে ২৭২ মার্কিন ডলার।

এ ঘোষণা তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে দেন, তবে এতে কোনো ব্যাখ্যা বা উপমার ব্যবহার করেননি। অনেকেই মনে করছেন, এটি তার ব্যক্তিগত জীবনের প্রতিবিম্ব। দুবাইয়ের একটি প্রাইভেট স্কুলে পড়াশোনার পর যুক্তরাজ্যে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে ডিগ্রি অর্জন করেন শেখা মাহরা। তিনি বিভিন্ন সামাজিক, মানবিক ও নারীর ক্ষমতায়নমূলক কার্যক্রমের সঙ্গেও যুক্ত।

ফ্রেঞ্চ মনটানার আসল নাম কারিম খারবুচ। ১৯৮৪ সালের ৯ নভেম্বর জন্ম নেওয়া এই র‍্যাপার ‘Unforgettable’ ও ‘No Stylist’ গানের মাধ্যমে বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেন। এছাড়া, তিনি দাতব্য কাজের সঙ্গেও জড়িত। বিশেষ করে উগান্ডা ও উত্তর আফ্রিকার বিভিন্ন দেশে স্বাস্থ্য ও শিক্ষা খাতে কাজ করেছেন।

২০০৭ সালে উদ্যোক্তা নাদিন খারবুচকে বিয়ে করেছিলেন মনটানা। তাদের এক পুত্রসন্তান রয়েছে, যার নাম ক্রুজ খারবুচ। ২০১৪ সালে তাদের মধ্যে বিবাহবিচ্ছেদ হয়। দুবাই রাজপরিবারের এক সাহসী ও স্বাধীনচেতা নারী হিসেবে পরিচিত শেখা মাহরার এই নতুন পথচলা বিশ্বজুড়ে আলোচনার জন্ম দিয়েছে। এখন সময়ই বলবে, রাজকন্যা মাহরার এই নতুন সম্পর্ক কতটা স্থায়ী ও সফল হয়।

ভোরের আকাশ/এসএইচ

বাগদানদুবাইপ্রেসিডেন্টআরব আমিরাত

শেয়ার করুন: