শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কাশ্মীর বিরোধ সমাধানে কাজ করতে চান ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১২ মে ২০২৫, ৭:৩২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কাশ্মীর বিরোধ সমাধানে কাজ করতে চান ট্রাম্প
কাশ্মীর বিরোধ সমাধানে কাজ করতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার ভারত ও পাকিস্তানের নেতৃত্বের প্রশংসা করে বলেছেন, দুই দেশ একটি ঐতিহাসিক যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছেছে এবং যুক্তরাষ্ট্র এই শান্তি প্রচেষ্টায় সহায়তা করতে পেরে গর্বিত। এবার তিনি কাশ্মীর সমস্যার স্থায়ী সমাধানে দুই দেশের সঙ্গে কাজ করারও প্রতিশ্রুতি দেন।

শনিবার (১০ মে) রাতে নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক বিবৃতিতে ট্রাম্প বলেন, আমি গর্বিত যে যুক্তরাষ্ট্র এই ঐতিহাসিক ও সাহসী সিদ্ধান্তে আপনাদের পৌঁছাতে সাহায্য করতে পেরেছে। তুরস্কের সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এ খবর জানিয়েছে।

ট্রাম্প বলেন, ভারত ও পাকিস্তানের শক্তিশালী নেতৃত্ব প্রশংসার যোগ্য। যুদ্ধবিরতির এই সিদ্ধান্ত বিপুল প্রাণহানি ও ধ্বংসযজ্ঞ এড়াতে সাহায্য করেছে।

কাশ্মীর ইস্যুতে ভারত ও পাকিস্তানের দীর্ঘদিনের বিরোধকে ‘হাজার বছরের সমস্যা’ সমাধানে নিজ উদ্যোগে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন। যদিও সাম্প্রতিক আলোচনায় কাশ্মীর ইস্যু সরাসরি ওঠেনি বলে জানা গেছে।

ট্রাম্প তার বিবৃতিতে ইঙ্গিত দিয়েছেন যে, তিনি দুই দেশের সঙ্গে মিলে কাশ্মীর সমস্যার শান্তিপূর্ণ সমাধানের পথ খুঁজবেন। 

তিনি বলেন, হাজার বছরের এই বিরোধের অবসান ঘটাতে আমি আপনাদের সঙ্গে কাজ করতে প্রস্তুত।

এদিকে, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সংঘর্ষ থেমে গেলেও কাশ্মীরে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ নিয়ে রবিবার সকালে ভারত ও পাকিস্তানের মধ্যে ফের উত্তেজনা ছড়ায়।

ভারতের পররাষ্ট্রসচিব দাবি করেন, পাকিস্তান একাধিকবার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে, যার জবাবে ভারত পাল্টা ব্যবস্থা নিতে বাধ্য হয়েছে। 

অন্যদিকে পাকিস্তান বলেছে, তারা যুদ্ধবিরতিতে প্রতিশ্রুতিবদ্ধ এবং ভারতের হামলার জবাব ‘দায়িত্বশীলতা ও সংযমের’ সঙ্গে দিচ্ছে।

ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ভারতশাসিত কাশ্মীরের শ্রীনগরে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। 

অপরদিকে পাকিস্তানশাসিত কাশ্মীরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, নিয়ন্ত্রণরেখা বরাবর মাঝেমধ্যে গোলাগুলি চলছে।

তবে স্বাধীনভাবে এসব তথ্য যাচাই করতে পারেনি টিআরটি ওয়ার্ল্ড।  

ভোরের আকাশ/এসআই

শেয়ার করুন: