শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

এত সহজে পাকিস্তানে কেউ হামলা করতে পারবে না: মরিয়ম নওয়াজ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১ মে ২০২৫, ১:৩৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
এত সহজে পাকিস্তানে কেউ হামলা করতে পারবে না: মরিয়ম নওয়াজ
এত সহজে পাকিস্তানে কেউ হামলা করতে পারবে না: মরিয়ম নওয়াজ

পাকিস্তান একটি পারমাণবিক শক্তিধর দেশ, তাই এত সহজে কেউ এই দেশে হামলা চালাতে পারবে না বলে মন্তব্য করেছেন দেশটির পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী মরিয়াম নওয়াজ শরিফ। বুধবার (৩০ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন।

মরিয়াম নওয়াজ বলেন, আমাদের রাজনৈতিক মতপার্থক্য যাই থাকুক না কেন, যদি দেশের বিরুদ্ধে কোনো বহিরাগত আগ্রাসন আসে, তাহলে সবাইকে সেনাবাহিনীর পাশে ইস্পাতের প্রাচীরের মতো দাঁড়াতে হবে।

মরিয়াম নওয়াজ পাকিস্তানের প্রতিরক্ষা শক্তির পেছনে শহীদদের আত্মত্যাগকে মূল উৎস হিসেবে উল্লেখ করেন এবং দাবি করেন, সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ পাকিস্তানকে পারমাণবিক শক্তিধর রাষ্ট্রে পরিণত করতে ঐতিহাসিক ভূমিকা রেখেছেন।

পাকিস্তানি সংবাদমাধ্যম ডন এক প্রতিবেদনে জানায়, পারমাণবিক শক্তি থাকায় পাকিস্তানের শত্রুরা এই দেশে সহজে আক্রমণের সাহস করবে না এমন মন্তব্য করেন মরিয়াম।

এদিকে, জম্মু ও কাশ্মিরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার জেরে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। এমনকি আগামী ৩৬ ঘণ্টার মধ্যে ভারত পাকিস্তানে হামলা চালাতে পারে এমন গোয়েন্দা তথ্যও প্রকাশ পেয়েছে। 

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে ফোনালাপে হুঁশিয়ারি দিয়ে বলেন, ভারত যদি আগ্রাসী পদক্ষেপ নেয়, তবে পাকিস্তান তার সার্বভৌমত্ব ও ভূখণ্ড রক্ষায় পূর্ণ শক্তি দিয়ে জবাব দেবে।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: