শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ঘানার দুই মন্ত্রীসহ নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৭ আগস্ট ২০২৫, ৮:৫৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ঘানায় একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে দেশটির প্রতিরক্ষামন্ত্রী এডওয়ার্ড ওমানে বোয়ামাহ এবং পরিবেশমন্ত্রী ইবরাহিম মুরতালা মুহাম্মেদসহ আটজন নিহত হয়েছেন।

বুধবার (৬ আগস্ট) স্থানীয় সময় সকালে রাজধানী আক্রা থেকে উড্ডয়নের পর দক্ষিণাঞ্চলের ঘন বনাঞ্চলে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় বলে দেশটির প্রেসিডেন্ট কার্যালয় জানিয়েছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, নিহতদের মধ্যে রয়েছেন- প্রতিরক্ষামন্ত্রী এডওয়ার্ড ওমানে বোআমাহ, পরিবেশ, বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইব্রাহিম মুরতালা মুহাম্মদ, জাতীয় নিরাপত্তার উপ-সমন্বয়কারী ও সাবেক কৃষিমন্ত্রী আলহাজি মুনিরু মুহাম্মদ এবং জাতীয় গণতান্ত্রিক কংগ্রেস (এনডিসি) দলের ভাইস চেয়ারম্যান স্যামুয়েল সারপং।

বার্তাসংস্থাটি জানিয়েছে, বিমানবাহিনীর হেলিকপ্টারটি দেশটির দক্ষিণাঞ্চলের একটি বনাঞ্চলে আছড়ে পড়ে।

স্থানীয় সংবাদমাধ্যম জয় নিউজ মোবাইলে ধারণকৃত একটি ভিডিও প্রকাশ করেছে। এতে দেখা গেছে, একটি গভীর জঙ্গলে হেলিকপ্টারের ধ্বংসাবশেষ পড়ে আছে।

পরবর্তীতে জানা যায়, ওই হেলিকপ্টারে ছিলেন প্রতিরক্ষামন্ত্রী এডওয়ার্ড ওমানে বোয়ামাহ এবং পরিবেশমন্ত্রী ইব্রাহিম মুরতালা মোহাম্মদ।

চলতি বছরের জানুয়ারিতে ঘানার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন জন মাহামা। তার নতুন সরকারে প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পান এডওয়ার্ড ওমানে বোয়ামাহ। আর ৫০ বছর বয়সি ইব্রাহিম মুরতালা মোহাম্মদ পরিবেশ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী হিসেবে কাজ শুরু করেন।

ঘানার সংবাদমাধ্যম জানিয়েছে, অবৈধ খনি বিষয়ক একটি ইভেন্টে যোগ দিতে হেলিকপ্টারে করে যাচ্ছিলেন তারা। কিন্তু পথিমধ্যে তাদের হেলিকপ্টার দুর্ঘটনার কবলে পড়ে।

ভোরের আকাশ/এসএইচ

দুই মন্ত্রীআফ্রিকাঘানাহেলিকপ্টার বিধ্বস্ত

শেয়ার করুন: