শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কাশ্মীরে গোলাগুলিতে ভারতীয় সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৩ মে ২০২৫, ৫:২১ অপরাহ্ন

শেয়ার করুন:
কাশ্মীরে গোলাগুলিতে ভারতীয় সেনা নিহত
কাশ্মীরে গোলাগুলিতে ভারতীয় সেনা নিহত

ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর তীব্র সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক ভারতীয় সেনা নিহত হয়েছেন। বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীরের কিশতওয়ার জেলায় এই ঘটনা ঘটে ।

কর্মকর্তাদের বরাতে টাইমস অব ইন্ডিয়া বলছে, তিন থেকে চার জন সন্ত্রাসীর উপস্থিতি সম্পর্কে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য পাওয়ার পর যৌথ নিরাপত্তা বাহিনী একটি কর্ডন অ্যান্ড সার্চ অপারেশন (CASO) শুরু করে।

বার্তা সংস্থা আইএএনএসকে একজন কর্মকর্তা বলেছেন, সন্ত্রাসীদের সঙ্গে লড়াই করার জন্য এবং তারা যাতে পালাতে না পারে - সেজন্য ঘেরাও করা হয়েছিল। যৌথ বাহিনী কাছাকাছি আসার সাথে সাথে লুকিয়ে থাকা সন্ত্রাসীরা গুলি চালায়।

এর ফলে সংঘর্ষ শুরু হয় এবং এখনও সংঘর্ষ চলছে। তিন থেকে চারজন জৈশ-ই-মোহাম্মদ (জেইএম) সন্ত্রাসী লুকিয়ে আছে বলে জানা গেছে।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে, ভারতীয় সেনাবাহিনীর হোয়াইট নাইট কর্পস এক্স-পোস্টে এই অভিযানের নামকরণ করেছে 'অপ ত্রাশি' বা 'অপারেশন ত্রাশি'।

তাদের এক্স-পোস্টে বলা হয়, ঘটনাস্থলে অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে। সন্ত্রাসীদের নিরপেক্ষ করার জন্য অভিযান চলছে।

ভোরের আকাশ/এসএইচ

কাশ্মীরভারত

শেয়ার করুন: