শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ভারতে আবারও যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট নিহত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১০ জুলাই ২০২৫, ১২:০৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

ভারতীয় বিমানবাহিনীর (আইএএফ) একটি জাগুয়ার ট্রেইনার যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে।

বুধবার (৯ জুলাই) চুরু জেলার ভানুদা গ্রামের কাছে বিমানটি বিধ্বস্ত হয়। এ দুর্ঘটনায় দুই পাইলটই নিহত হয়েছেন।

বিমানবাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, আজ রাজস্থানের চুরু জেলার কাছে একটি জাগুয়ার ট্রেইনার যুদ্ধবিমান রুটিন প্রশিক্ষণ চলাকালে বিধ্বস্ত হয়েছে। এতে যুদ্ধবিমানে থাকা দুই পাইলট মারাত্মক আহত হয়ে প্রাণ হারিয়েছেন। তবে দুর্ঘটনাস্থলে কোনো বেসামরিক ক্ষয়ক্ষতি হয়নি।

স্থানীয় পুলিশ কর্মকর্তাদের বরাতে জানা যায়, দুপুর ১টা ২৫ মিনিটে রাজলদেশর থানার অন্তর্গত ভানোদা গ্রামের একটি মাঠে যুদ্ধবিমানটি ভেঙে পড়ে। দুর্ঘটনার পরপরই উদ্ধার ও তল্লাশি অভিযান শুরু হয়। আইএএফ ইতোমধ্যেই দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি আদালতীয় তদন্ত কমিটি (কোর্ট অব ইনকোয়ারি) গঠন করেছে।

উল্লেখ্য, গত কয়েক মাস ধরেই ভারতীয় বিমানবাহিনীর একাধিক যুদ্ধবিমান দুর্ঘটনার শিকার হয়েছে। গত এপ্রিল মাসে গুজরাটের জামনগরে একটি জাগুয়ার যুদ্ধবিমান নাইট মিশনের সময় বিধ্বস্ত হয়, যাতে এক পাইলট নিহত হন। মার্চে হরিয়ানার পাঁচকুলায় একটি যুদ্ধবিমান সিস্টেম ত্রুটির কারণে ভেঙে পড়ে। ফেব্রুয়ারিতে মধ্যপ্রদেশে একটি মিরাজ ২০০০ এবং গত বছরের নভেম্বরে আগ্রায় একটি মিগ-২৯ বিধ্বস্ত হয়। এই ধারাবাহিক দুর্ঘটনা নিয়ে প্রশ্ন উঠেছে আইএএফের যুদ্ধবিমানের রক্ষণাবেক্ষণ, প্রযুক্তিগত মান এবং প্রশিক্ষণের পদ্ধতি নিয়ে।

ভোরের আকাশ/এসএইচ

রাজস্থানযুদ্ধবিমানবিধ্বস্তভারত

শেয়ার করুন: