শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রে সামরিক ঘাঁটিতে বন্দুক হামলা, লকডাউন জারি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৭ আগস্ট ২০২৫, ৮:১৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের একটি সামরিক ঘাঁটিতে বন্দুকধারীর হামলার পর পুরো ঘাঁটি লকডাউন করা হয়েছে। 

ঘাঁটির একটি ফেসবুক পোস্টে জানানো হয়েছে, স্থানীয় সময় সকাল ১১টা ৪ মিনিটে ঘাঁটিটি লকডাউন করা হয় এবং সেখানে ‘হতাতের খবর পাওয়া গেছে’। ফোর্ট স্টুয়ার্ট নামের ওই ঘাঁটিতে কতজন গুলিবিদ্ধ বা আহত হয়েছেন তা এখনো স্পষ্ট নয়। ঘাঁটিটি জর্জিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলের আটলান্টা শহর থেকে প্রায় ৩৮৬ কিলোমিটার দূরে অবস্থিত।

এপির প্রতিবেদনে বলা হয়, ঘাঁটিটি জর্জিয়া অঙ্গরাজ্যে আটলান্টা শহর থেকে প্রায় ৩৮৬ কিলোমিটার দূরে অবস্থিত। ঘটনার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে সামরিক সদস্যদের ঘটনাস্থল থেকে সরে যেতে দেখা যায়।

এ ছাড়া স্থানীয় সংবাদমাধ্যমগুলোর বরাতে জানা গেছে, আশপাশের স্কুলগুলোও সতর্কতামূলক লকডাউনের আওতায় আনা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে লেফটেন্যান্ট কর্নেল অ্যাঞ্জেল টমকো বলেন, আমরা এখনো পরিস্থিতি মূল্যায়ন করছি এবং সক্রিয় বন্দুকধারীর অস্তিত্ব নিশ্চিত করতে পারি।

এফবিআইয়ের আটলান্টা অফিস থেকে জানানো হয়, তারা ঘটনাটি সম্পর্কে অবগত এবং হামলাস্থলে এখনো পরিস্থিতি ‘সক্রিয়’ রয়েছে।

জর্জিয়ার গভর্নর ব্রায়ান কেম্প সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ লিখেছেন, আমরা আহতদের, তাদের পরিবার ও যারা দায়িত্ব পালনে এগিয়ে এসেছেন, তাদের কথা হৃদয়ে রাখছি ও প্রার্থনা করছি। আমরা জর্জিয়ার সবাইকে অনুরোধ করছি যেন তারাও তাই করেন। 

অন্যদিকে, কংগ্রেসম্যান বাডি কার্টার- যার নির্বাচনী এলাকা ফোর্ট স্টুয়ার্ট ঘাঁটি অন্তর্ভুক্ত করে- তিনি জানিয়েছেন, পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। আহতদের, তাদের পরিবারের ও আমাদের কমিউনিটিকে রক্ষা করতে গিয়ে কাজ করা আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সাহসী সদস্যদের জন্য প্রার্থনায় শামিল হোন। 

ভোরের আকাশ/এসএইচ

বন্দুক হামলামার্কিন সামরিক ঘাঁটিলকডাউন

শেয়ার করুন: