শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ড্রোন দিয়ে রুশ হেলিকপ্টার ধ্বংসের দাবি ইউক্রেনের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৯ জুন ২০২৫, ১০:২৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ফাইল ছবি
ফাইল ছবি

ড্রোন দিয়ে রাশিয়ার একাধিক হেলিকপ্টার ও প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি করেছে ইউক্রেন। শনিবার (২৮ জুন) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

ইউক্রেন জানিয়েছে, ড্রোন হামলায় একাধিক রাশিয়ান হেলিকপ্টার এবং একটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে তারা। হামলায় এমআই-৮, এমআই-২৬ ও এমআই-২৮ হেলিকপ্টার ছাড়াও একটি পেনিস্টার-এস১ ক্ষেপণাস্ত্র ও কামান সিস্টেম ধ্বংস হয়েছে বলে দাবি করা হয়। এসবিইউ আরও জানায়, সারারাত ধরে বিমানঘাঁটিতে বিস্ফোরণ ঘটে চলেছে।

এই হামলাকে রাশিয়ান বিমান অভিযান ব্যাহত করার বৃহত্তর প্রচেষ্টার অংশ বলে অভিহিত করেছে এসবিইউ। সংস্থাটি বলেছে, ‘শত্রুদের বুঝতে হবে যে ব্যয়বহুল সামরিক সরঞ্জাম এবং গোলাবারুদ কোথাও নিরাপদ নয়; যোগাযোগের লাইনে নয়, ক্রিমিয়ায় নয় এবং গভীরেও নয়।

এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাতভর এবং শনিবার (২৮ জুন) সকালে ক্রিমিয়ার ওপর ৪০টিরও বেশি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে তাদের বাহিনী। একই সময়ে, ইউক্রেনীয় কর্মকর্তারা জানিয়েছেন, বন্দর শহর ওডেসায় রাশিয়ার ড্রোন হামলায় দুইজন নিহত এবং ১৪ জন আহত হয়েছেন। ওডেসার গভর্নর ওলেগ কিপার টেলিগ্রামে বিষয়টি নিশ্চিত করেছেন।

ভোরের আকাশ/এসএইচ

হেলিকপ্টার ধ্বংসড্রোনরাশিয়াইউক্রেন

শেয়ার করুন: